ভাই নরেন্দ্রকে কী বলে রাখির শুভেচ্ছা দিদি লতার, শুনুন কী বললেন সুরসম্রাজ্ঞী

ভাই নরেন্দ্রকে কী বলে রাখির শুভেচ্ছা দিদি লতার, শুনুন কী বললেন সুরসম্রাজ্ঞী

সোমবার সারা দেশজুড়ে পালন হচ্ছে রাখী বন্ধন উৎসব। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের কোকিল কন্ঠী ও কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর একে–অপরের সঙ্গে রাখি বন্ধন উৎসবের বার্তা আদান–প্রদান করেন। প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকরের বার্তাকে অত্যন্ত আবেগপ্রবন বলে বিশ্লেষণ করেন এবং তিনি জানান যে এটি তাঁকে অনুপ্রেরণা এবং প্রচুর শক্তি জুগিয়েছে।

ভাই নরেন্দ্রকে কী বলে রাখির শুভেচ্ছা দিদি লতার, শুনুন কী বললেন সুরসম্রাজ্ঞী


প্রধানমন্ত্রী তাঁর টুইটে বলেন, '‌লতা দিদি, রাখী উৎসবের মতো এই পবিত্র উৎসবে আপনার থেকে আসা এই আবেগঘন বার্তা আমায় অনুপ্রেরণা ও শক্তি জুগিয়েছে। এর সঙ্গে কোটি কোটি মা ও বোনেদের আশীর্বাদে আমাদের দেশ নতুন উচ্চতা স্পর্শ করবে এবং নতুন সাফল্য অর্জন করবে। আপনার সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করি, এটাই আমাদের প্রার্থনা ভগবানের কাছে।’‌

ভিডিও মেসেজের মাধ্যমে, মঙ্গেশকর জানান যে কোভিড–১৯ সঙ্কটের কারণে তিনি মোদীর রাখী তাঁকে পাঠাতে পারেননি। তিনি প্রধানমন্ত্রীকে দেশের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজের জন্য প্রশংসা করেন। লতা মঙ্গেশকর তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন অনুষ্ঠানের ছবি দিয়ে বলেন, '‌দেশবাসী কখনই আপনার কাজ ও আপনার শব্দকে ভুলতে পারবে না। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা যাঁরা আপনাকে রাখি পরাতে পারছেন না, তাঁরা দু’‌হাত তুলে এই উৎসবের দিন আপনাকে আশীর্বাদ করছেন। আজ, আমি চাই আপনি আমাদের প্রতিশ্রুতি দিন যে আপনি দেশটিকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।’‌

ভাই নরেন্দ্রকে কী বলে রাখির শুভেচ্ছা দিদি লতার, শুনুন কী বললেন সুরসম্রাজ্ঞী


এদিন মোদী রাখীর শুভেচ্ছা পান আধ্যাত্মিক ও মানবিক নেত্রী মাতা অমৃতানন্দমাইযের পক্ষ থেকে এবং তিনি জানিয়েছেন যে তাঁর ও ভারতের নারী শক্তির আশীর্বাদ মোদীকে শক্তি জোগাবে। মোদী এর প্রত্তুতরে বলেন, '‌শ্রদ্ধেয় অমৃতানন্দমাই জি, রাখী উৎসবের দিন আপনার বার্তা পেয়ে আমি আপ্লুত। আমাদের মহান জাতির পক্ষে কাজ করা আমার সম্মান এবং অধিকার। আপনার কাছ থেকে এবং ভারতের নারী শক্তি থেকে আশীর্বাদ, আমাকে দুর্দান্ত শক্তি দেবে। এগুলি ভারতের বিকাশ ও অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+