স্টার কিড অমর্ত্য -রাজনন্দিনীকে নিয়ে কি বলছেন 'উড়নচণ্ডী'-র প্রযোজক প্রসেনজিৎ
এক সফর, আর তাকে কেন্দ্র করে কয়েকটি চরিত্র। এই চরিত্রদের জীবনের নানা অধ্যায় নিয়েই ছবি 'উড়নচণ্ডী'। ফিল্মের হাত ধরে টলিউডে পা রাখলেন অভিনেত্রী ইন্দ্রানী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল।
এক সফর, আর তাকে কেন্দ্র করে কয়েকটি চরিত্র। এই চরিত্রদের জীবনের নানা অধ্যায় নিয়েই ছবি 'উড়নচণ্ডী'। সুদীপ্তা চক্রবর্তীর স্বামী তথা নামী অ্যাড ফিল্ম মেকার অভিষেক সাহার এই ফিল্মের হাত ধরে টলিউডে পা রাখলেন অভিনেত্রী ইন্দ্রানী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল। সঙ্গে রয়েছেন চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। ছবির প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার মুখ খুললেন দুই নবাগতকে নিয়ে।

দুই তারকা দু'জনেরই রয়েছে ফিল্ম সম্পর্কিত ব্যাক গ্রাউন্ড। অমর্ত্য বা রাজনন্দিনী দুজনেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডাকেন 'বুম্বা আঙ্কেল' নামে।এর মধ্য়ে রাজনন্দিনী অবশ্য আসছেন সৃজিতের 'এক যে ছিল রাজা' ছবিটিতেও। তবে তার আগে এই দুই উঠতি তারকাকে নিয়ে স্বপ্ন দেখছেন মেন্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক প্রথম সারির বাংলা দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছেন, ছবির বিষয়ে তিনি আশাবাদী। তাঁর দাবি অমর্ত্য ও রাজনন্দিনীর হাত ধরে দুজন ভালো অভিনেতা পেতে চলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।
অমর্ত্য ও রাজনন্দিনীর কথা প্রসঙ্গে প্রসেনজিৎ তুলে ধরেন সোহিনী ও মিমির কথা। উল্লেখ্য , প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত 'গানর ওপারে' সিরিয়ালের হাত ধরে প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন মিমি চক্রবর্তী। এরপর মিমির জনপ্রিয়তা সম্পর্কে আর নতুন করে কিছু বলতে হয়না। এখন ইন্ডাস্ট্রির নজর অমর্ত্য ও রাজনন্দিনীর দিকে।












Click it and Unblock the Notifications