Poonam Pandey: মাত্র ৩২ বছর বয়সে মৃত্য়ু পুনম পাণ্ডের, ভুয়ো খবরে সারাদিন বিভ্রান্তি ছড়াল
Poonam Pandey: ৩২ বছর বয়সেই পথ চলা শেষ হল পুনম পাণ্ডের। এই খবরে শুক্রবার সারাদিন হইচই সংবাদমাধ্যমে। গত কয়েকদিন আগেই মুম্বইয়ের রাস্তায় পথ শিশুদের সঙ্গে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। শুক্রবার সকালে কার্যত সবাইকে চমকেই পুনমের মৃত্যুর খবর সামনে আসে। যদিও প্রথমদিকে মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে তাঁর টিমের তরফেই জানানো হয় অভিনেত্রী প্রয়াত হয়েছেন। আর তার একদিন যেতে না যেতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে পুনম জানালেন তিনি বেঁচে রয়েছেন।
শুক্রবার পুনম পাণ্ডের (Poonam Pandey) অফিসিয়াল সোশ্যাল প্লাটফর্ম থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আর এরপরেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। সম্ভবত শুক্রবারই পুনমের শেষকৃত্য হবে বলে জানা যায়। তবে রাত পর্যন্ত তাঁর দেহ সামনে না আসায় শুরু হয় সন্দেহ। অনেকেই প্রশ্ন তোলেন এই ঘটনা আদৌও ঘটেছে কিনা।

প্রয়াত অভিনেত্রীর ম্যানেজার জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পুনম। ছিলেন কানপুরে। সেখানেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। সারভাইক্যাল ক্যানসার (Cervical cancer) আক্রান্ত ছিলেন অভিনেত্রী। আর তা গত কয়েকমাস আগেই প্রকাশ্যে আসে। ক্যানসার চতুর্থ স্টেজে ছিল বলেও জানা যায়।
সেই মতো চিকিৎসাও শুরু হয়। কিন্তু শেষ রক্ষা হল। পুনম পাণ্ডের (Poonam Pandey) অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি বার্তা দেওয়া হয়েছে টিমের তরফে। যেখানে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সারভাইকাল ক্যানসারে (Cervical cancer) আক্রান্ত হয়েই যে মৃত্যু সে বিষয়েও বার্তা দেওয়া হয়েছে।
পুনম পাণ্ডে মানেই একেবারে রঙিন বিষয়। তরুণ প্রজন্মের হৃদয়ে দোলা দেওয়ার জন্যে যথেষ্ট। সাহসী পোশাক থেকে অঙ্গভঙ্গি! সব সময় আগে ছিলেন পুনম। আর তা নিয়ে বিতর্কও কম হয়নি। সবস্ত অভিযোগ-বিতর্ককে দূরে সরিয়ে কাজ করে গিয়েছেন একেবারে পুরোদমে।
নীলছবির পাশাপাশি বড় পর্দাতেও সমান ভাবে সাবলীন ছিলেন পুনম (Poonam Pandey)। একের পর এক হিন্দি ছবিতে কাজ করছেন। 'নাশা' বলে একটি ছবি ২০১৩ সালে মুক্তি পায়। আর সেই ছবিতে প্রথম দেখা যায় অভিনেত্রীকে। কিছুদিনের মধ্যেই বলিউডে কেরিয়ারের গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠতে থাকে।
তবে সেভাবে নজর কাড়তে পারেননি পুনম। সাউথের বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন। তবে ছোট পর্দায় একটি রিয়েলিটি শো ফিয়ার ফ্যাক্টর' ও 'লকআপ'-এ দেখা যায় পুনমকে। সেখানে খুবই জনপ্রিয় হন অভিনেত্রীকে। সম্প্রতি ওটিটি এবং অনলাইনে নিজের অ্যাপ বানিয়ে বিভিন্ন ধরনের কাজ করছিলেন।
গত কয়েকমাস আগে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছিলেন পুনম (Poonam Pandey)। যা নিয়ে একেবারে সরগরম হয়ে ওঠে বলিউড। আর সেই বিতর্কের মধ্যেই অভিনেত্রীর প্রয়াণের খবর সামনে আসে।
তবে একদিন যেতে না যেতেই দেখা গেল, পুনম পুরো ঘটনাই সাজিয়ে পেশ করেছেন। নিজের মৃত্যুর খবর জানিয়ে পাবলিসিটি পেতেও কুণ্ঠা নেই তাঁর। ফলে শুক্রবার সারাদিন পুনম পাণ্ডের মৃত্যুর ভুয়ো খবরে মেতে থাকল সোশ্যাল মিডিয়া।












Click it and Unblock the Notifications