পিতৃহারা অজয়ের পরিবারে আবেগঘন চিঠি প্রধানমন্ত্রী মোদীর! জবাবে বলি-তারকা যা টুইট করলেন

২৭ মে বিখ্যাত বলিউড অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন প্রয়াত হন। বলিউড স্টার অজয় দেবগনের বাবা বীরু দেবগনের প্রয়াণে রীতিমতো শোকের ছায়া নেমে আসে গোটা বলিউডে।

২৭ মে বিখ্যাত বলিউড অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন প্রয়াত হন। বলিউড স্টার অজয় দেবগনের বাবা বীরু দেবগনের প্রয়াণে রীতিমতো শোকের ছায়া নেমে আসে গোটা বলিউডে। শোকবার্তা জানানোর পাশাপাশি অন্ত্যেষ্টিতে হাজির হন শাহরুখ থেকে অভিষেক , ঐশ্বর্যরা। এদিনে বীরু দেবগনের প্রয়াণে শোকবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পিতৃহারা অজয়ের পরিবারে আবেগঘন চিঠি প্রধানমন্ত্রী মোদীর! জবাবে বলি-তারকা যা টুইট করলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের তরফে শোকবার্তা আসে অজয় দেবগনের মা বীণা দেবগনের কাছে। সেই চিঠিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন,' বীরু দেবগনের প্রয়াণ বার্তায় আমি শোকাহত। যিনি হিন্দি চলচ্চিত্র জগতকে তাঁর কাজে সমৃদ্ধ করার জন্য বিখ্য়াত। ইন্ডাস্ট্রির জন্য এটা সাংঘাতিক বড় ক্ষতি।.. ' বীরু দেবগনকে দেখে আগামী প্রজন্ম 'ঝুঁকি' নিতে শিখবে বলেও এদিন দাবি করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, অজয় দেবগন ধন্যবাদজ্ঞাপন করেন মোদীকে। পাশাপাশি, অজয় জানিয়েছে,তাঁর মা ও গোটা পরিবারের মন ছুঁয়ে গিয়েছে এই চিঠি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+