মাথায় তোয়ালে দিয়ে কোথায় যাচ্ছেন ঋতাভরী, ভাইরাল ছবি
মাথায় তোয়ালে দিয়ে কোথায় যাচ্ছেন ঋতাভরী, ভাইরাল ছবি
সোশ্যাল মিডিয়ায় আজ কিন্তু অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে খুব হাসাহাসি করছেন অনুগামীরা, তা করবেন না বা কেন। নিজেই বাধিয়েছেন যত গণ্ডগোল। ভাবছেন, কি হল! বাড়ি থেকে স্নান করে সুন্দর পোশাকে পরে বেরোচ্ছেন অভিনেত্রী, আর সেখানেই বেধেছে গণ্ডগোল।

কারণ, গাড়িতেও ওঠার সময় দেখা গেল তিনি স্নান করার পর মাথা থেকে তোয়ালেটা খোলেননি। আর এমন ছবি দেখে অনুগামীরা হেসে গড়াগড়া খাচ্ছেন। তবে, এই ছবি কিন্তু অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। অভিনেত্রী নিজেই করেছেন এই পোস্ট।
ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, আমার অনেক কাজের চাপ, তিন সপ্তাহ ঠিক করে ঘুমাতে পারিনি। আমার দেরি হয়ে গিয়েছিল। এই ঘটনা কি আপনাদের সঙ্গে ঘটেছে? অভিনেত্রীর এই ছবিগুলো দেখে হাসি যেন কারোর আর ধরছে না।
প্রসঙ্গত, অভিনেত্রীর মনের মানুষের কথা তিনি কিন্তু নিজেই জানিয়েছিলেন। অভিনেত্রীর কাছের ও মনের মানুষের নাম ডাঃ তথাগত চট্টোপাধ্যায়। তবে প্রশ্ন, কবে থেকে তিনি তার প্রেমে পড়লেন। যখন অভিনেত্রী মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন,সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন তথাগত । তার পর থেকেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরু।
তথাগতের ক্লিনিক উদ্বোধনের জন্য অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর ঠিক ১ মাস পরে, আমার জীবনে এক কঠিন সমস্যা এসে পরে। তখন আমি তথাগতের কাছে। কারণ উনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। সেখান থেকেই আমাদের একে অপরকে ঠিকভাবে চেনা। ২০২১ সালের মার্চে আমার একটা অস্ত্রোপচার হয়েছিল। তখন ও আমাকে দেখতে আসত, আমার খেয়াল রাখত। আমার সঙ্গে তথাগত আসতে আসতে জুড়ে যাচ্ছিল, তা আমি বুঝতে পারছিলাম।
অভিনেত্রী তার মনের মানুষ সম্পর্কে বলেন, তথাগত আমার কাজকে সম্মান করে। আমার জীবনের কোনও ব্যাপারে হস্তক্ষেপ করেন না। আমার পোশাকও মেনে নিয়েছে। ওর পরিবারও আমাকে মেনে নিয়েছে। প্রস্তাবটি তথাগত অভিনেত্রীকে দিয়েছিলেন বলে জানা গিয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে তাঁরা দু’জনকে কতটা ভালোবাসে। তবে, অনুগামীদের প্রশ্ন কবে তথাগত ও ঋতাভরীর চারহাত এক হবে। ঋতাভরী ও তথাগতের চারহাত খুব তাড়াতাড়িই এক হবেন বলে জানান অভিনেত্রী। এই বছরের শেষে হতে তাদের জনপ্রিয় অভিনেত্রীর বিবাহ। তিনি জানান, আমি একটা বাড়ি কিনেছি, সেখানেই বিয়ের পর একসঙ্গে থাকব বলে আশা করছি। তবে, সবার প্রশ্ন কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অভিনেত্রী? অনেক অনুগামীই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications