(ছবি) এক্সক্লুসিভ : দিলওয়ালের সেটে শাহরুখ-কাজল
বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি শাহরুখ ও কাজলের সিনেমা 'দিলওয়ালে' রিলিজ করতে চলেছে আগামী ক্রিসমাসে।
এই মুহূর্তে পুরোদমে শুটিং চলছে শাহরুখ-কাজলের নতুন সিনেমার। ছবির পরিচালক, 'গোলমাল', 'চেন্নাই এক্সপ্রেস' খ্যাত রোহিত শেট্টি কিছুদিন আগেই জানিয়েছেন আগামী ক্রিসমাসে রিলিজ হবে 'দিলওয়ালে'। ['দিলওয়ালে' রিলিজ হবে ক্রিসমাসে : রোহিত শেট্টি]
এটি একেবারে মশলাদার রোহিত শেট্টি মার্কা ছবি হতে চলেছে বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেছেন তিনি।
রোহিতের এই কমেডি ড্রামা 'দিলওয়ালে'-র প্রযোজনার দায়িত্বে রয়েছেন রোহিত নিজে ও শাহরুখের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন। [দিলওয়ালে-তে আমি আর কাজল সেই ম্যাজিক আবার ফেরাতে পারব : শাহরুখ]
আসুন দেখে নেওয়া যাক, 'দিলওয়ালে'-র সেটে শাহরুখ কাজল সহ গোটা শুটিং ইউনিটের ছবি।

'দিলওয়ালে'
ফের একবার সেলুলয়েডের পর্দায় আসতে চলেছে বলিউডের অন্যতম সেরা অন স্ক্রিন জোড়ি শাহরুখ-কাজল।

'দিলওয়ালে'
বাজিগর সিনেমা দিয়ে বলিউডে পা রাখে এই জোড়ি।

'দিলওয়ালে'
বাজিগর, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, মাই নেম ইস খান, যে চলচ্চিত্রেই দুজনে জুটি বেঁধেছেন, সবকটাই বাণিজ্যিকভাবে দারুণ সফল।

'দিলওয়ালে'
গত মার্চে মুম্বইয়ে শুটিং শুরু হয়েছে দিলওয়ালের।

'দিলওয়ালে'
বরুণ ধাওয়ান, কৃতী শ্যানন, সঞ্জয় মিশ্র, জনি লিভার সহ একাধিক নামজাদা অভিনেতা রয়েছেন দিলওয়ালে-তে।

'দিলওয়ালে'
নতুন লুকে দিলওয়ালে-তে দেখা যাবে কিং খানকে।

'দিলওয়ালে'
দিলওয়ালের সেটে শাহরুখ।

'দিলওয়ালে'
দিলওয়ালের সেটে শাহরুখ-কাজল, সঙ্গে রোহিত শেট্টি।

'দিলওয়ালে'
দিলওয়ালের সেটে রোহিত শেট্টি ও বরুণ ধাওয়ান।

'দিলওয়ালে'
দিলওয়ালের সেটে অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে পরিচালক রোহিত।

'দিলওয়ালে'
সিনেমাটির অর্ধেকের বেশি দৃশ্য গোয়ায় শুটিং করা হবে বলে জানান সিনেমার পরিচালক রোহিত শেট্টি।
এই প্রথমবার রোহিত শেট্টির সিনেমায় শাহরুখ-কাজল জুটি বাঁধছেন। শাহরুখ-রোহিত এর আগে একসঙ্গে 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমায় কাজ করেছেন।












Click it and Unblock the Notifications