শাহরুখ-কাজল অভিনীত 'দিলওয়ালে' রিলিজ হবে ক্রিসমাসে : রোহিত শেট্টি
গোয়া, ৩ এপ্রিল : বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জোড়ি শাহরুখ ও কাজলের সিনেমা 'দিলওয়ালে' রিলিজ করতে চলেছে আগামী ক্রিসমাসে।
এদিন ছবির পরিচালক, গোলমাল, চেন্নাই এক্সপ্রেস খ্যাত রোহিত শেট্টি নিজের মুখেই ছবি রিলিজের দিন ঘোষণা করেছেন।

এই মুহূর্তে গোয়া ফিল্ম ফেস্টিফ্যাল উপলক্ষ্যে সেখানে রয়েছেন রোহিত। সেখানেই তিনি ছবি রিলিজের কথা জানান। এটি একেবারে মশলাদার রোহিত শেট্টি মার্কা ছবি হতে চলেছে বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি।
রোহিতের এই কমেডি ড্রামা 'দিলওয়ালে'-র প্রযোজনার দায়িত্বে রয়েছেন রোহিত নিজে ও শাহরুখের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন।
গত মাসে মুম্বইয়ে শুটিং শুরু হয়েছে দিলওয়ালের। তবে সিনেমাটির অর্ধেকের বেশি দৃশ্য গোয়ায় শুটিং করা হবে বলেও জানিয়েছেন সিনেমার পরিচালক।












Click it and Unblock the Notifications