আশা করি দিলওয়ালে ছবিতে আমি আর কাজল সেই ম্যাজিক আবার ফেরাতে পারব : শাহরুখ খান
মুম্বই, ১৩ এপ্রিল : বলিউডে বড়পর্দার জনপ্রিয় ও সেরা জুটির তালিকা বানাতে গেলে প্রথমেই থাকবেন শাহরুখ-কাজল জুটির নাম। ফের একবার বড়পর্দায় 'দিলওয়ালে' ছবির হাত ধরে নিজেদের অনস্ক্রিন রসায়নের জাদু ছড়াতে আসছেন কিং খান ও কাজল। এই ছবির সাফল্য নিয়ে আশাবাদী কিং খান।
ভারতীয় সিনেমায় শাহরুখ খান ও কাজল সেরা অনস্ক্রিন রোমান্টিক জুটি এবিষয়ে কোনও দ্বিধা নেই। কিন্তু কাজলের বিয়ের পর সেভাবে আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। মাই নেম ইজ খান ছহিতে শাহরুখের সঙ্গে ফের ক্যামেরার সামনে এসে একঝলক ম্যাজিক দেখিয়েছিলেন ঠিকই কিন্তু সেঅর্থে বলিউড রোমান্টিক ছবি না হওয়ায় শাহরুখ-কাজলের আসল রসায়নটা ধরা পড়েনি পর্দায়।

দিলওয়ালে ছবিতে ফের একবার লম্বা বিরতির পর দেখা যাবে বলিউডের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটিকে।
মাই নেম ইজ খান- ছবির পর আবার একসঙ্গে কাজ করবেন দুজনে। এই প্রসঙ্গে শাহরুখ বলেন, "কাজলের সঙ্গে আবার কাজ করাটা বেশ উত্তেজনাপূর্ণ। এই ছবির অংশ হওয়ার জন্য আমি ওকে ধন্যবাদ জানানোর সময় পাইনি। আশা করি জুন মাসেই ছবির শুটিং শুরু হয়ে যাবে। রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ লাগে।"
একইসঙ্গে কিং খান বলেন, "কাজলের সঙ্গে কাজ করাটা সবসময়ই উপভোগ করি। ও আমার সবচেয়ে কাছের ও প্রাণের বন্ধু। আমরা একসঙ্গে অনেক ভাল ছবি করেছি। আশা করি দিলওয়ালে-র জন্যও একই উদ্দীপনা তৈরি করতে সমর্থ হব। "
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications