Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) ভিড় এড়াতে মোটর বাইকই ভরসা সলমন খানের

মুম্বই, ২৭ জুলাই : ইয়াকুব মেমন সম্পর্কিত টুইট সিরিজ নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় অভিনেতা সলমন খানকে। যদিও নিজের টুইটের জন্য পরে ক্ষমাও চেয়েছেন সলমন তবুও জনরোষ তাতে কমেনি। অনেকে তো সলমনের জামিন প্রত্যাহারের দাবি জানিয়েছে। [ইয়াকুব মেমনের সমর্থনে এগিয়ে এলেন সলমন খান, বললেন টাইগারকে ফাঁসি দেওয়া উচিত]

সলমন খান নিজে জামিনে রয়েছেন, তার উপর এইধরণের মন্তব্য করায় নিজের জন্যই সমস্যা বাড়াচ্ছেন তিনি। আর তা বুঝতে পেরে নিজেই টুইটারে নিজের আগের টুইটগুলির জন্য ক্ষমা চেয়ে টুইটগুলি ডিলিট করে দিয়েছেন।

(ছবি) ভিড় এড়াতে মোটর বাইকই ভরসা সলমন খানের

এই ঘটনার পর থেকেই সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সলমনের বাড়ির বাইরে এত বিক্ষোভকারীদের ভিড় জমেছে যে ওই ভিড় ঠেলে গাড়ি আসা সম্ভব নয়। তাই গন্তব্যে পৌঁছতে এক নিরাপত্তা রক্ষীর বাইকে করে বেরিয়ে পরলেন তিনি।

(ছবি) ভিড় এড়াতে মোটর বাইকই ভরসা সলমন খানের

মহাবীর নগরের সামনে বাইকের পিছনে বসে থাকতে দেখা গেল সলমনকে। তাঁর নিরাপত্তারক্ষী বাইকটি চালাচ্ছিলেন পাশাপাশি কেউ যাতে সলমনের ছবি না তোলেন সে দিকেও নজর রাখছিলেন।

কয়েকদিন আগেই বজরঙ্গী ভাইজান ছবির সাফল্যের ফলে নিজের স্টারডাম উপভোগ করছিলেন সলমন। কিন্তু তার একটি ছোট্ট ভুলের জন্য এখন সেই জনতাই তার ছবির পোস্টার ছিঁড়ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+