(ছবি) গুলশন কুমারের মেয়ের বিয়েতে বলিউডের প্রথম সারির তারকারা

টি-সিরিজ-এর প্রতিষ্ঠাতা গুলশন কুমারের মেয়ে তুলসী কুমারের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। তুলসী কুমার নিজে একজন সঙ্গীত শিল্পী। হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডে পা রাখা। অকসর, চুপ চুপ কে, হামকো দিওয়ানা কর গয়ে, দাবাঙ্গ ২, আশিকি ২-এ মতো বহু ছবিতে গান গেয়েছেন তুলসী।

২২ ফেব্রুয়ারি শিল্পপতি হিতেশ রালহানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তুলসী। তুলসীর বিয়েতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে বরুণ ধাওয়ান, শ্রীদেবী থেকে সানি লিওনি কে না ছিলেন।

অনুষ্ঠানের কিছু ছবি দেখুন এখানে।

বচ্চন পরিবার

বচ্চন পরিবার

অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

অনিল কাপুর

অনিল কাপুর

মেয়ের সোয়াইন ফ্লু হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিল কাপুর।

শ্রীদেবী

শ্রীদেবী

অনিল কাপুরের দাদা বনি কাপুর ও তাঁর স্ত্রী শ্রীদেবী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

বিদ্যা বালন

বিদ্যা বালন

স্বামীর সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিদ্যা বালনও।

টাইগার শ্রফ

টাইগার শ্রফ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডে সদ্য পা রাখা টাইগার শ্রফও।

জিতেন্দ্র-রাকেশ রোশন

জিতেন্দ্র-রাকেশ রোশন

অনুষ্ঠানে ছেলে তুষারের সঙ্গে উপস্থিত ছিলেন জাম্পিং জ্যাক জিতেন্দ্র। হৃতিক উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানে এসেছিলেন বাবা রাকেশ রোশন।

ভট পরিবার

ভট পরিবার

মেয়ে পূজা ভটের সঙ্গে এসেছিলেন মহেশ ভট। সঙ্গে ছিলেন পরিচালক মোহিত সুরি।

করণ-অয়ন

করণ-অয়ন

পরিচালক করণ জোহরের সঙ্গে অনুষ্ঠানে দেখা গিয়েথে তরুণ পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

লহেঙ্গা চোলিতে বিয়ে বাড়ি এসেছিলেন সোনাক্ষী সিনহা।

সুরভিন চাওলা

সুরভিন চাওলা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুরভিন চাওলা।

এষা গুপ্ত

এষা গুপ্ত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী এষা গুপ্ত।

ফারহা খান

ফারহা খান

স্বামীর সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান।

শ্রদ্ধা-বরুণ

শ্রদ্ধা-বরুণ

বরুণ ধাওয়ানের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

সানি লিওনি

সানি লিওনি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সানি লিওনি।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার।

বিপাশা বসু

বিপাশা বসু

নিজের কর্মব্যস্ত জীবন থেকে সময় বের করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপাশা বসু।

জ্যাকলিন- সাজিদ নাদিয়ালওয়ালা

জ্যাকলিন- সাজিদ নাদিয়ালওয়ালা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং পরিচালক সাজিদ নাদিয়ালওয়ালা।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর।

সুনীল শেঠি

সুনীল শেঠি

অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন সুনীল শেঠি।

বর-বধু

বর-বধু

বিয়ের সাজে নবদম্পতি তুলসী ও হিতেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+