অরিজিতের গাওয়া 'রাজি'-এর এই গানের ভিডিওটি গায়ে কাঁটা দেওয়ার মতো

জনৈক সেহমতকে নিয়ে লেখা এক উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়েছে 'রাজি'। যে উপন্যাস ৭১ এর যুদ্ধের একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে লেখা। সেহমতের ভূমিকায় ফিল্মে রয়েছেন আলিয়া ভাট।

৭১ এর যুদ্ধের প্রেক্ষাপট। ভারত-পাকিস্তান দুটিদেশই তখন যুদ্ধের আগুনে জ্বলছে। এপারের রক্তক্ষয়ী আক্রমণের পাল্টা গুলি ওপারে চলছে। এরকম এক পরিস্থিতে কাশ্মীরের এক মেয়ের সঙ্গে বিয়ে হয় এক পাকিস্তানে সেনা অফিসারের। তারপর কী হয়? এই প্রশ্নের উত্তর দেবে মেঘনা গুলজার পরিচালিত , আলিয়া ভাট অভিনীত ছবি 'রাজি'।

অরিজিতের গাওয়া রাজি-এর এই গানের ভিডিওটি গায়ে কাঁটা দেওয়ার মতো

কাশ্মীরের মেয়ে সেহমতের সঙ্গে পাক সেনা অফিসারের বিয়ে আসলে একটি ছক অনুযায়ী হয়েছিল। সুন্দরী স্ত্রীর বেশে সেহমতকে পাকিস্তানে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল, পাকিস্তানের গোপন তথ্য জেনে নেওয়া। কারণ সেহমত ছিলেন একজন মহিলা গুপ্তচর। জনৈক সেহমতকে নিয়ে লেখা এক উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়েছে 'রাজি'। যে উপন্যাস ৭১ এর যুদ্ধের একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে লেখা। সেহমতের ভূমিকায় ফিল্মে রয়েছেন আলিয়া ভাট। এই ছবিরই নতুন একটি গান মুক্তি পেল আজ।

অরিজিতের গাওয়া , 'এয় ওয়াতন' গানটি রীতিমত গায়ে কাঁটা লাগিয়ে দেওয়ার মত। দেশাত্মবোধকে পরতে পরতে সাজানো এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। গানটি লিখেছেন গুলজার। আরও আকর্ষণীয় গানটির ভিডিও। যেখানে সেহমতে জিজ্ঞাসা করা হচ্ছে , কেন গুপ্তচর বৃত্তির কাজটি করতে তিনি 'রাজি' হলেন? আর তার উত্তরটি ভিডিও-র এক্কেবারে শেষের দিকে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+