রোমান্টিক কমেডিতে ঝড় তুলতে আসছে ভূমি- অনন্যা-কার্তিক অভিনীত 'পতি পত্নী অউর ও'

রোমান্টিক কমেডির মোড়কে ঝড় তুলতে আসছে পতি পত্নী অউর ও, মুক্তি পেল ছবির ট্রেলর

রোমান্টিক কমেডির মোড়কে ঝড় তুলতে আসছে 'পতি পত্নী অউর ও'! রবিবার মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলর। আর ট্রেলরে ইতিমধ্য়েই নেটিজেনদের মনে জায়গা করে নিতে পারল ভূমি-অনন্যা ও কার্তিক অভিনীত এই সিনেমা।

রোমান্টিক কমেডিতে ঝড় তুলতে আসছে ভূমি- অনন্যা-কার্তিক অভিনীত পতি পত্নী অউর ও

ছবির গল্প পুরনো হলেও একেবার আজকের জেন ওয়াইয়ের জন্য ঝকঝকে প্যাকেজিংয়ে তৈরি করা হয়েছে। ঘরের বউ আর বাইরে বান্ধবী, এটাই মূল গল্প। পুরনো দিনে গোবিন্দার সিনেমায় এই গল্প আকছাড় দেখা যেত। সেই ধরনের গল্প নিয়ে তৈরি 'পতি পত্নী অউর ও'। প্রসঙ্গত ১৯৭৮ সালে তৈরি বলিউড সিনেমার রিমেক ২০১৯ এর পতি পত্নী অউর ও।

২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলরের শুরু থেকে শেষ পর্যন্ত কমেডিতে মোড়া। ছবিতে স্বামীর ভূমিকায় কার্তিক আরিয়ান। স্ত্রীয়ের চরিত্রে ভূমি পেডনেকার। আর আরিয়ানের বান্ধবীর চরিত্রে অনন্যা পান্ডে। এই প্রথমবার জুটিতে কাজ করেছেন ভূমি-আরিয়ান-অনন্যা। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২-এর পর এটি অনন্যার দ্বিতীয় ছবি।

প্রথম ছবিতে ইতিমধ্যেই নির্দিষ্ট একটি ফ্যান জোন তৈরি করে নিতে পেরেছেন অনন্যা। এবার দ্বিতীয় ছবিতে তিনি কেমন প্রশংসা পান দেখার। অন্যদিকে ছবিতে স্বামীর ছবিতে একেবারে সাবলীল কার্তিক আরিয়ান। মধ্যবিত্ত পরিবারের স্বামীর চরিত্রে দারুণ মানিয়েছেন তিনি। স্ত্রীর চরিত্রে ফাটাফাটি লাগছে ভূমি পেডনেকরকে। সিনেমা মুক্তি পাবে চলতি বছরের ৬ ডিসেম্বর। বিবাহ বর্হিভূত সম্পর্কের উপর তৈরি এই রম-কম পর্দায় ঝড় তুলবে বলে মনে করছে দর্শকমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+