ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের সব পুরস্কার ছিনিয়ে নিল ‘পাতাল লোক’ ও ‘পঞ্চায়েত’
ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের সব পুরস্কার ছিনিয়ে নিল ‘পাতাল লোক’ ও ‘পঞ্চায়েত’
এ বছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে মানুষের অধিকাংশ সময় কেটেছে গৃহবন্দী হয়ে। সিনেমা হল, রেস্তোরাঁ, পাব সহ বিনোদনের সমস্ত ক্ষেত্র যখন বন্ধ সেই সময় এই জীবন থেকে মুক্তি দিতে ওয়েব সিরিজ অনেকাংশে কাজ করেছে। অনেক ওয়েব সিরিজই মন ছুঁয়েছে দর্শকদের। ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে তারই প্রতিফলন ঘটল। অনুষ্কা শর্মা প্রযোজিত 'পাতাল লোক’ ও 'পঞ্চায়েত’ সেরা ওয়েব সিরিজ হিসাবে নিজেদে ঝুলিতে বেশ কিছু পুরস্কার জিতে নিয়ে গেলেন।

পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে 'পাতাল লোক’ ও চারটে বিভাগে পুরস্কার জিতল 'পঞ্চায়েত’। সেরা ওয়েব সিরিজ হিসাবে বেছে নেওয়া হয়েছে এই সিরিজকে। শ্রেষ্ঠ পরিচালক অবিনাশ অরুন এবং প্রসিত রায়, সেরা অভিনেতা (পুরুষ) বিভাগে পুরস্কার পেয়েছেন জয়দীপ আলাওয়াত। 'পাতাল লোক’ ওয়েব সিরিজে তদন্তকারী অফিসারের ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন জয়দীপ। এছাড়াও আরও তিনটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে 'পাতাল লোক’।
'আর্যা’ ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন সুস্মিতা সেন। এছাড়াও 'পঞ্চায়েত’–এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন জিতেন্দ্র কুমার। আরও চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই ওয়েব সিরিজ। বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ইন আ কমেডি সিরিজ (মহিলা) বিভাগে পুরস্কৃত নীনা গুপ্তা। 'লিটল থিংস সিজন ৩’–এ কমেডি সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছে মিথিলা পালকার। সেরা পরিচালক বিভাগে পুরস্কৃত হয়েছে কৃষ্ণা ডিকে এবং রাজ নিদিমোরু 'ফ্যামিলি ম্যান’ সিরিজের জন্য। তবে 'ফ্যামিলি ম্যান’–এর ঝুলিতে জুটেছে আরও বেশ কিছু পুরস্কারও। সেরা অভিনেতা ড্রামা সিরিজে পুরস্কৃত হয়েছেন মনোজ বাজপেয়ী।
শ্রেষ্ঠ অভিনেতা ওয়েব অরিজিনাল ফিল্ম (পুরুষ) বিভাগে পুরস্কৃত নওয়াজউদ্দিন সিদ্দিকি। 'রাত আকেলি হ্যায়’ ওয়েব সিরিজের জন্য এই পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। 'বুলবুল’ ওয়েব সিরিজে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী ওয়েব অরিজিনাল ফিল্ম (মহিলা) বিভাগে পুরস্কৃত তৃপ্তি ডিমরি। ওই একই ওয়েব সিরিজে অসাধারণ অভিনয় দক্ষতার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে রাহুল বোস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications