OSCAR 2023: ফের গোল্ডেন স্ট্যাচু ভারতের ঝুলিতে, বেস্ট অরিজিনাল সং-য়ে অস্কার জয় 'RRR'-র

ফের অস্কার জয় ভারতের এবার দক্ষিণী ছবি আরআরআর পেয়েছে অস্কার

ফের অস্কার জয় ভারতের। এবার RRR ছবির নাটু নাটু গান জিতে নিয়েছেন বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার। এর আগে স্লাম ডগ মিলিওনেয়ার বেস্ট অরিজিনাল সাউন্ডের জন্য অস্কার জিতেছিল। আবারও ভারতের ঝুলিতে অস্কার। খবর আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

OSCAR 2023: ফের গোল্ডেন স্ট্যাচু ভারতের ঝুলিতে, বেস্ট অরিজিনাল সং-য়ে অস্কার জয় RRR-র

আবারও বিশ্বের দরবারে সেরার শিরোপা ছিনিয়ে নিল ভারত। দক্ষিণ ভারতীয় ছবি হলেও 'RRR' ছবির নাটু নাটু গান ফের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিল রাজামৌলীর RRR ছবির নাটু নাটু গানটি। এবার আবারও সেরার পুরস্কার তাদের ঝুলিতে। এক কথায় এবার রেকর্ড গড়েছে RRR। বেস্ক অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছে নাটু নাটু সংটি।

অস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন কিরাভনি, চন্দ্রবোস, রাহুল সিপলিগুঞ্জ এবং কালা ভৈরব এবং ছবির পরিচালক এস রাজামৌলি। ছবির দুই অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণও উপস্থিত ছিলেন অস্কারের মঞ্চে। পুরস্কার ঘোষণা হতেই শুভেচ্ছা আসতে শুরু করেছে। গোটা আরআরআর টিম উচ্ছ্বসিত। মূলত আঞ্চলিক ভাষা তেলুগুতে গানটি তৈরি করা হয়েছিল। তারপরে সেটি একাধিক ভাষায় অনুবাদ করা হয়। তবে রাজা মৌলির 'RRR' যে একটা পুরস্কার জয় করবেই সেটা আন্দাজ করতে পেরেছিলেন দেশবাসী। রবিবার রাত থেকেই তাই চাপা একটা উত্তেজনা কাজ করছিল।

সোশ্যাল মিডিয়ায় েখন ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে রাজামৌলির 'RRR'-র নাটু নাটু গানটি। এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে গানটি ইতিমধ্যেই দেশে সুপার হিট হয়ে গিয়েছে। ইনস্টা রিল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় একেবারে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই গানটি। গত বছর মার্চ মাসে ছবিটি মুক্তি পায়। ছবিটি তৈরি করতে সাড়ে চারশো কোটি টাকা খরচ করেছিলেন রাজামৌলি। সেই বিপুল পরিমান টাকা খরচ সুদে আসলে বক্স অফিসে উসুল করে নিয়েছিলেন পরিচালক রাজামৌলি। ১২০০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। রাম চরণ এবং জুনিয়র এনটিআর ছাড়াও এক ঝাঁক তারকা ছিলেন এই ছবিতে। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের স্বাধীনতার লড়াইয়ের উপর তৈরি হয়েছে ছবিটি। মূলত ব্রিটিশ শাসনে ভারতীয়দের উপর অত্যাচারের কাহিনী এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের কাহিনীকেই তুলে ধরা হয়েছে ছবিতে। এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আলিয়া ভাট এবং অজয় দেবগণকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+