Jailer vs OMG 2 Trailer: রজনীকান্ত-অক্ষয় কুমারের জোর টক্কর, কী বলছেন ভক্তরা?

Jailer vs OMG 2 Trailer: চলতি সপ্তাহেই ইউটিউবে প্রকাশ হয়েছে জেলার ( Jailer) ও ওএমজি ২- ( OMG 2) এই দুই ছবির ট্রেলার। উত্তেজনার পারদ চড়েছে রজনীকান্ত ( Rajinikanth) ও অক্ষয় কুমারের ( Akshay Kumar) ভক্তদের মধ্যে। জেলার ছবিতে রজনীকান্তকে দেখা যাবে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায়।আর তাঁর বিপরীতে দেখা যাবে আর এক জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফকে।

রজনীকান্তের ( Rajinikanth) ভক্তরা তাঁর ছবি নিয়ে যথেষ্ট উৎসাহী। বুধবার ওই ট্রেলার প্রকাশ্যে আসার পর কেউ কেউ বলছেন, গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য। তবে ট্রেলার দেখে গল্পের কিছুই প্রায় বোঝার উপায় নেই। শুধু উচ্চ প্রশংসা পেয়েছেন দক্ষিণের সুপারস্টার।

Jailer vs OMG 2 Trailer

অন্যদিকে, বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে ওএমজি ২-এর ট্রেলার ( OMG 2 Trailer) । গল্পে দেখানো হয়েছে ভগবান শিব নন্দীকে বলছেন তাঁর ভক্ত কান্তি শরণ মুদগলকে সাহায্য় করার জন্য কাউকে পাঠানো হোক। অন্যদিকে, আদালতে মামলা চলার দৃশ্যও দেখা যাচ্ছে। রামায়ন সিরিয়ালের ভক্তরা জানলে খুশি হবেন, রামের চরিত্রে যাঁকে অভিনয় করতে দেখা যায় সেই সেই অরুণ গোভিলকে দেখা যাবে এই ছবিতে।

তবে এই সিনেমার বড় আকর্ষণ অক্ষয় কুমার ( Akshay Kumar)

একেবারে নয়া লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। তবে এই ছবিতে যা দেখানো হয়েছে, তা দর্শক কীভাবে নেবে, তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে। ছবিতে একদিকে রয়েছে ভগবান-ভক্তি, অন্যদিকে কঠিন বাস্তবের ছবি। এমন ছবি সংস্কৃতি পরায়ণ মানুষের পছন্দ নাও হতে পারে।

যদিও সিনেমার ২৭ টি জায়গাতে পরিবর্তন করা হয়েছে সেন্সর বোর্ডের কথায়। তবে কোনও কাটছাঁট করা হয়নি। তবে 'অ্যাডাল্ট' তকমা পেয়েছে অক্ষয়ের OMG 2।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+