‘পাতাল লোক’–এ আপত্তিকর মন্তব্য, অনুষ্কা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের গোর্খা সম্প্রদায়ের
অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থার 'পাতাল লোক’ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার পরই তা নিয়ে প্রশংসার ঝড় ওঠে সমালোকদের মধ্যে। তবে এই প্রশংসার মাঝেও এই ওয়েব সিরিজ নিয়ে বিপাকে পড়তে হল অনুষ্কা শর্মাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল গোর্খা সম্প্রদায়। জানা গিয়েছে, পাতাল লোকে এই সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে আপত্তিকর সংলাপ বলা হয়েছে। তা নিয়েই প্রযোজক–অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

অল অরুণাচল প্রদেশ গোর্খা ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশনে ১৮ মে অনলাইনে অভিযোগ দায়ের করা হয়, অভিযোগ ওঠে এই গোষ্ঠীর বিরুদ্ধে ওয়েব সিরিজে 'যৌনতাবাদী কলঙ্ক’–এর তকমা দেওয়া হয়েছে। এই সপ্তাহের প্রথমে ভারতীয় গোর্খা যুব পরিসঙ্ঘ (ভাগোযুপ), যারা ভারতীয় গোর্কা পরিসঙ্ঘের যুব শাখা, তারাও অনলাইনে এই ওয়েব সিরিজের নির্দিষ্ট একটি দৃশ্য বাদ দেওয়ার জন্য অনলাইনে প্রচার শুরু করেছে।
অনলাইন পিটিশনে সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়েছে, এক মহিলা চরিত্রের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয় এই ওয়েব সিরিজে, যার নাম শুনে বোঝা যায় যে সে মেঘালয়ের খাসি সম্প্রদায়ের। গোর্খা সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের এই দৃশ্যটি এই সম্প্রদায়ের বিরুদ্ধে বর্ণবাদকে স্বাভাবিক করে দেখিয়েছে। ভারতীয় গোর্খা যুব পরিসঙ্ঘের সভাপতি নন্দা কিরাতি দেওয়ান বলেন, 'এই ধরনের স্টিরিওটাইপ শুধুমাত্র গোটা সম্প্রদায়কে হতাশ করে তাই নয় মানুষের কাছে এ ধরনের বর্ণবাদকে অত্যন্ত স্বাভাবিকভাবে তুলে ধরা হয়। এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিষয়ে লোকেদের মধ্যে একটি বিকৃত চিত্র স্থাপন করে, যার ফলস্বরূপ সেখানকার মানুষদের এটি মুখোমুখি হতে হয়।’ গোর্খা সম্প্রদায় অনুষ্কা শর্মার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যেতে চায়।












Click it and Unblock the Notifications