নুসরত জাহান সম্পর্কে এই ঘটনাগুলি কি জানেন! প্রেম থেকে রাজনৈতিক জীবনের কিছু তথ্য একনজরে

নুসরত জাহান সম্পর্কে এই ঘটনাগুলি কি জানেন!

নুসরত জাহান ও নিখিল জৈনের সম্পর্ক ঘিরে এদিন সকাল থেকে বহু মহলে তোলপাড়। নিখলকে নিয়ে নুসরত মুখ খুলেই জানিয়েছেন, 'নিখিলের সঙ্গে সহবাস করেছি ', ফলে বিচ্ছেদের প্রশ্নই আসেনা বলে বক্তব্য় রেখেছেন নুসরত। অন্যদিকে "এনজে' জুটির অপর ব্যক্তিত্ব নিখিল জৈন জানিয়েছেন, যে সন্তানের কথা উঠছে নুসরত সম্পর্কে, তা নিখিলের নয়। এই পরিস্থিতিতে এই সম্পর্কের মধ্যে উঠে আসছে টলিউড তারকা যশ দাশগুপ্তের নাম। যশ-নুসরত-নিখিল সম্পর্ক ঘিরে ক্রমেই চড়ছে পারদ। এই প্রেক্ষাপটে দেখে নেওয়া যাক নুসরত জাহানের জীবনের কয়েকটি ঘটনা।

বিয়ের কয়েক মাস পরেই হাসপাতালে ভর্তি হন নুসরত

বিয়ের কয়েক মাস পরেই হাসপাতালে ভর্তি হন নুসরত

নিখিলের সঙ্গে নুসরতের রাজকীয় বিয়ের পর থেকেই এই এনজে জুটি ফোকাস কেড়েছে লাইমলাইটের। এদিকে, বিয়ের কয়েক মাস পরেই আচমকা শোনা যায় নুসরতকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে শারীরিক অসুস্থতার কারণে। গুঞ্জনে শোনা যায়, নিখিলের সঙ্গে মনোমালিন্যের জেরেই এমনটা হয়েছে। শোনা যায়, সেই সময় আত্মহত্য়া করার চেষ্টা করেন অভিনেত্রী। যদিও পরে তিনি নিজেই এই গুঞ্জনকে গুজব বলে দাবি করেন।

কত ভোটে জিতেছিলেন নুসরত?

কত ভোটে জিতেছিলেন নুসরত?

২০১৯ লোকসভা ভোটে প্রবল মোদী ঝড়ের মাঝেও বাংলার বুকে একাধিক তৃণমূল নেতা নেত্রী সাংসদ পদে জয় ছিনিয়ে নেন। সেসময় রাজনীতিতে আনকোরা নুসরত ৩৫০৩৬৯ টি ভোটে জিতে বসিরহাট কেন্দ্র তৃণমূলের দখলে রাখেন।

প্রেমের মাঝে বিতর্কিত পর্ব!

প্রেমের মাঝে বিতর্কিত পর্ব!

এদিকে, ২০১২ সালে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে নাম জড়ায় জনৈক কাদের খানের। কাদেরের সঙ্গে নুসরতের সম্পর্ক ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলে বহু বিতর্ক সেই সময় দানা বাঁধে।

নিখিলের সঙ্গে প্রেম কীভাবে হয়?

নিখিলের সঙ্গে প্রেম কীভাবে হয়?

বিখ্যাত শাড়ি বিপনি আউটলেটের সঙ্গে জড়িত রয়েছে নিখিলের পরিবারের ব্যবসা। এহেন পরিবারের ছেলে নিখিল মূলত এমপি বিড়লা ফাউন্ডেশন হাইস্কুলের প্রাক্তন ছাত্র। তাঁর সঙ্গে নুসরতের দেখা একটি নিখিলদের শাড়ি বিপনী সংস্থার হয়ে বিজ্ঞাপনের সময়। সেই সময় থেকেই প্রেম শুরু। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে তখন থেকেই গুঞ্জন হয়।

 বিয়ে নিয়ে প্রশ্ন!

বিয়ে নিয়ে প্রশ্ন!

প্রসঙ্গত ২০১৯ সালে বিয়ের কারণের জন্যই জুন মাসের নির্দিষ্ট দিনে সাংসদ পদে শপথ নিতে পারেননি নুসরত। পরবর্তীকালে নিজেকে নুসরত জাহান রুহি নামে উল্লেখ করে সংসদে তিনি শপথ নেন। তাঁদের স্বপ্নসুন্দর বিবাহবাসরের কিছু ছবিও সেই সময় মিডিয়ায় আসে। তুরস্কের বোদরুমে তাঁদের ডেস্টিনেশন ম্যারেজের ছবি বহু সোশ্যাল মিডিয়ায় আসে। এদিকে, নুসরত এদিন দাবি করেছেন, নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল সহবাসের। তা বিয়ে নয়। বিদেশে হওয়া এই বিয়েকে নুসরত অবৈধ বলে দাবি করেছেন।

বসিরহাটের সাংসদের তথ্য কী বলছে?

বসিরহাটের সাংসদের তথ্য কী বলছে?

এদিকে সাংসদ হিসাবে নুসরত যে তথ্য দিয়েছেন, তাতে লোকসভার ওয়েবসাইচটে বসিরহাটের সাংসদ নুসরকের স্বামীর নাম নিখিল জৈন রয়েছে। লেখা রয়েছে তিনি ২০১৯ সালের ১৯ জুন বিয়ে করেন। প্রসঙ্গত, তারপর সিঁদুরস, টিপ শাড়িতে রুপসী নুসরত সংসদে শপথ নিয়েছিলন। যে ঘটনা ঘিরে এক সংগঠনের তরফে তাঁর বিরুদ্ধে ফরমানও জারি করা হয়।

দাম্পত্যে তাল কাটে!

দাম্পত্যে তাল কাটে!

এসওএস ছবির শ্যুটিংয়ের সময় নুসরত ও যশের প্রেম শুরু হয় বলে গুঞ্জন। সেই সময় থেকেই তাঁরা ঘনিষ্ঠ হয়ে ওঠেন। রিলের প্রেম ধীরে ধীরে রিয়েল লাইফে জায়গা করে নেয়।

রাজস্থান সফর

রাজস্থান সফর

এদিকে, নুসরত নিখিলের সম্পর্ক যখন তলানিতে তখন যশের সঙ্গে নুসরতকে রাজস্থান সফরে যেতে দেখা যায়। পরবর্তীকালে যশরত একসঙ্গে দক্ষিণেশ্বরেও যান। এদিকে, এরপরই রাজ্যে বিধানসভা ভোটের ঝড় উছতেই যশ বিজেপিতে যোগ দেন। প্রার্থী হন চণ্ডীতলা থেকে। পরবর্তীকালে নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্ক ঘিরে নুসরতের বক্তব্য ঘিরে এখনও যশের তরফে কোনও বক্তব্য আসেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+