Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নুসরতের বিয়ে নিয়ে দুই টলি-তারকার তোপ পাল্টা তোপের মাঝেই নয়া পোস্ট বসিরহাটের সাংসদের

নুসরতের বিয়ে নিয়ে দুই টলি-তারকার তোপ পাল্টা তোপের মাঝেই নয়া পোস্ট বসিরহাটের সাংসদের

নুসরত জাহানের বিয়ে নিয়ে কার্যত গত সপ্তাহ থেকেই একের পর এক ঝড় উঠেছে বাংলার চলচ্চিত্র মহল থেকে রাজনৈতিক মহলে। বাংলার তাবড় অভিনেত্রী নুসরত বর্তমানে বসিরহাটের তৃণমূল সাংসদ। আর এই রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক আলোচনা উঠে আসতে শুরু করেছে। টলিউডে এই নিয়ে শ্রীলেখা মিত্র ও তথাগত মুখোপাধ্যায়ের তোপ পাল্টা তোপের খবরও বাংলার দুই তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরই মাঝে নুসরত একের পর এক পোস্টে সোশ্যাল মিডিয়ায় তুললেন ঝড়।

নুসরতের পোস্ট

নুসরতের পোস্ট

এক শক্তিশালী মহিলা কেমন হন? কার্যত এরই জবাব দিয়েছে নুসরতের নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে বলা হয়েছে, সকলেই চান একজন শক্তিশালী মহিলাকে, যতক্ষণ না একজন মহিলা শক্তিশালী হন। তারপর সেই মহিলা স্ট্রং হয়ে উঠতেই তাঁকে অন্য কিছু বলা শুরু হয়ে যায়। আর এটাই একজন 'স্ট্রং' মহিলার বৈশিষ্ট বলে দাবি করছে পোস্ট । সাবাহ খোদিরের বক্তব্য তুলে ধরা এই পোস্টে শেষের দিকে লেখা রয়েছে, 'ওই মহিলা তখনও আপনার কথা শোনেনি এখনও শোনে না। '

এক আবেগঘন বার্তা

এক আবেগঘন বার্তা

যখন নুসরতের বিয়ে নিয়ে তাঁর নিজের বিবৃতি ধরে একের পর এক সোশ্যাল মিডিয়া মিম উঠে আসতে শুরু করেছে, তখন নুসরতের ঝোড়ো পোস্ট আরও প্রাসঙ্গিক হচ্ছে। ইনস্টাগ্রামের স্টোরিতে নুসরত একটি উবাচ পোস্ট করেছেন। যেখানে লেখা রয়েছে, আমরা সকলেই এমন একজনকে চাই যিনি আমাদের কথা আমাদের আবেগকে বিচার না করেই শুনবেন ধৈর্য ধরে।

তুঙ্গে তোপ পাল্টা তোপ

তুঙ্গে তোপ পাল্টা তোপ

এদিকে, নুসরতের এই পোস্ট যখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে তখন টলিউডের দুই অভিনেতা-পরিচালকের সঙ্গে এক অভিনেত্রীর তোপ পাল্টা তোপ তুঙ্গে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে পরিচালক তথাগতর মত বিরোধ প্রকাশ পায় নুসরতের বিয়ে শীর্ষক প্রসঙ্গে।

 কোন ইস্যুতে বিতর্ক দুই টলি-তারকার?

কোন ইস্যুতে বিতর্ক দুই টলি-তারকার?

নুসরতের বিয়ে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এক নামী সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তথাগত বলেন, নুসরত মিথ্যা বলে থাকলে তিনি তা ব্যক্তিগত জীবন নিয়ে বলেছেন। সেক্ষেত্রে তিনি রাজনৈতিক দলের সাংসদ হোন বা না হোন। তথাগতর বক্তব্য একজন মহিলাকে নিয়ে এভাবে কাঁটা ছেড়া করা উচিত নয়। তথাগতর এই বক্তব্য সাম্প্রতিক শ্রীলেখার একটি মন্তব্যের প্রেক্ষিতে
উঠে আসছে বলে জানা যাচ্ছে। এদিকে, আরও একটি প্রথম সারির সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা তযথাগকে তোপ দিয়ে জানান, মহিলা বলে কাউকে ছাড় দেওয়া হবে এটা হতে পারে না। মহিলা বলে ভিক্টিম খেলা বন্ধ হোক বলেও মন্তব্য করেন শ্রীলেখা। এর আগে একটি পোস্টে মুকুল রায়ের বিজেপি ছাড়ার ঘটনা নিয়ে শ্রীলেখা নুসরতের বিয়ের প্রসঙ্গে অভিনেত্রীর সাম্প্রতিক বিবৃতি তুলে ধরে কটাক্ষ করেন। যার পর থেকে বিতর্ক আরও জোরদার হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+