নুসরতের 'সুইট হোম' এর অন্দরমহলে কী ঘটছে, ছবি পোস্ট করেই ইঙ্গিতবহ বার্তা নুসরতের

গত কয়েকদিনে অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে ঘিরে রীতিমতো তোলপাড় টলিউড থেকে বাংলার রাজনীতি। বাংলা ছাড়িয়ে নুসরত ইস্যু এই মুহূর্তে সংসদীয় রাজনীতির অন্দরে ঢুকে পড়েছে। এদিকে, বিতর্কের ঝড়ের মাঝেই নুসরত একের পর এক ইনস্টাগ্রাম পোস্ট করে চলেছেন । যা কার্যত ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

নুসরতের 'সুইট হোম' এর অন্দরমহলে কী ঘটছে?

গতকাল রাতেই নুসরত জাহান ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে 'হোম সুইট হোম'। ছবিতে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের একটি মূর্তির ছবি। যার সঙ্গে নুসরত নিজের পোস্টে বুদ্ধদেবেরবাণী উদ্ধৃত করে লিখেছেন, ' হাজারটি যুদ্ধ জেতার থেকেনিজের লড়াই জিতে নেওয়া ভাল। তাহলে জয়টা নিজের থাকে। এই জয় কেউ ছিনিয়ে নিতে পারে না, না কোনও পরী না কোনও দানব না স্বর্গ না পাতাল। '

 চোখে মুখে উজ্জ্বলতা!

চোখে মুখে উজ্জ্বলতা!

প্রসঙ্গত, নিজের বেবি বাম্পের ছবি কয়েকদিন আগেই শেয়ার করেছেন নুসরত জাহান। এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত জাহান তাঁর একটি রিল শেয়ার করেন। সেখানে 'হ্যালো অল' লিখে নুসরত নিজের লুক শেয়ার করেন। সেই রিলেই দেখা যাচ্ছে যে কার্যত নুসরতের চোখে মুখে প্রবল উজ্জ্বলতার ছাপ।

 প্রবল বিতর্কের ঝড়ের মাঝে নুসরতের পোস্ট

প্রবল বিতর্কের ঝড়ের মাঝে নুসরতের পোস্ট

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি পোস্টে দেখা যায় তিনি আরও একটি ইঙ্গিত বহ বার্তা দিয়েছেন। সেখানে লেখা রয়েছে ' নিজের জগতকেই সে ভালোবাসে'। এই বার্তা দিয়ে কার্যত যাবতীয় সমালোচনার জবাব নুসরত দিচ্ছেন বলে মনে করছেন বহু নেটনাগরিক।

যশের পোস্ট

গতকালই ইনস্টাগ্রামে নিখিল জৈন একটি পোস্টে কার্যত বার্তা দেন, 'সূর্য রশ্মি তোমার গায়ে এসে পড়বে যখন জেনেই গিয়েছ , তখন নিজের চরকায় তেল দাও।' এরপর গতরাতেই যশ দাশগুপ্ত তাঁর নয়া ইনস্টাগ্রাম পোস্টে একটি মাস্ক পরা ছবি পোস্ট করেন। এই ছবিতে যশ কোনও 'মুখ বন্ধ' সুলভ বার্তার ইঙ্গিত দিয়েছেন কী না, তা নিয়ে কৌতূহলী নেটপাড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+