নুসরতের বিয়েতে শুভেচ্ছা বার্তা প্রসেনজিৎ থেকে রাজের! টুইটে উঠে এলো খুনসুটি-স্নেহ

টুইট বার্তাতেও খুনসুটি করতে ছাড়লেন না রাজ চক্রবর্তী। প্রসেনজিৎ যদিও ইন্ডাস্ট্রির সিনিয়র-সুলভ ভঙ্গিতেই জানালেন শুভেচ্ছা। নুসরত জাহানের বিয়ে ঘিরে এভাবেই কলকাতা থেকে তুরস্কের উদ্দেশে গেল শুভেচ্ছা বার্তা। দেখে নেওয়া যাক, কোন সেলেব , কিভাবে শুভেচ্ছা জানালেন নুসরতকে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ঠিক যেন ইন্ডাস্ট্রির 'বড় দাদা'! আর সেই জন্যই নুসরতকে 'মাই অ্যাঞ্জেল' বলে আখ্যা দিয়ে কোথাও স্নেহেরই প্রকাশ করলেন টলিউড মেগাস্টার প্রসেনজিৎ। পাশাপাশি জানালেন বিয়ের শুভেচ্ছা বার্তা।

রাজ চক্রবর্তী

নুসরতকে ইন্ডাস্ট্রিরর ঘনিষ্ঠমহল 'নুসু' নামেই ডেকে থাকে! আর এদিন 'নুসু বেটা' বলে অভিনেত্রীকে আখ্যা দিয়ে খানিকটা খুনসুটির সুরেই শুভেচ্ছা বার্তা জানালেন রাজ চক্রবর্তী।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও নিজের চেনা স্টাইলে নুসরত জাহানকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, বলতে ভোলেননি , যে নবদম্পতিকে 'খুব ভালো লাগছে'।

তনুশ্রী

অভিনেত্রী তনুশ্রীও এদিন নুসরত ও নিখিলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি টলিস্টার তথা তৃণমূল সাংসদকে তিনি 'বোন' বলেও সম্বোধন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+