কলকাতা নয়, বিয়ের জন্য নুসরত বেছে নিলেন কোন দেশ ! মেগা-বিয়ের খুঁটিনাটি খবর জেনে নিন
টলিউড থেকে দিল্লির সফর খুব একটা সোজা ছিল না নুসরতের জন্য়। তবে অভিনয় থেকে সম্পূর্ণ এক অন্যজগতে এসে কার্যত বাজিমাত করে দিয়েছেন নুসরত। ভোট ব্যবধানের নিরিথে ঘাসফুলে শিবিরের সকলের নজর কেড়েছেন তিনি।
টলিউড থেকে দিল্লির সফর খুব একটা সোজা ছিল না নুসরতের জন্য়। তবে অভিনয় থেকে সম্পূর্ণ এক অন্যজগতে এসে কার্যত বাজিমাত করে দিয়েছেন নুসরত। ভোট ব্যবধানের নিরিথে ঘাসফুলে শিবিরের সকলের নজর কেড়েছেন তিনি। প্রথম ইনিংসে, অভিনয় জগতে,দ্বিতীয় ইনিংসে রাজনীতির ময়দানে আর এবার তৃতীয় ইনিংসে বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন টলিউডের এই নামী অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। একনজরে দেখে নেওয়া যাক, নুসরতের বিয়ে ঘিরে কয়েকটি তথ্য।

বিয়ের ডেস্টিনেশন কোথায়!
টলিউডে সম্ভবত প্রথম কোনও অভিনেত্রী হিসাবে নুসরতই প্রথম যিনি ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিচ্ছেন। অনুষ্কা, দীপিকার মতো ইতালি বেছে না নিলেও নুসরত বেছে নিয়েছেন ইস্তানবুলে।

বিয়ে কবে?
আপাতত যা খবর তাতে আগামী ১৯ জন বিয়ে করতে চলেছেন নুসরত। ১৯ থেকে ২১ জুন বিয়ের আসর কলকাতা থেকে বহু দূরের ইস্তানবুলে বসতে চলেছে । সেখানের পাঁচতারা হোটেলে বসতে চলেছে বিয়ের আসর। ইতিমধ্যেই সঙ্গীত আর মেহেন্দির আসর ঘিরে জৈন ও জাহান পরিবারে প্রস্তুতি তুঙ্গে।

কাকে বিয়ে করছেন সাংসদ!
কলকাতার অন্য়তম নামী শিল্পপতি নিখিল জৈনকে বিয়ে করতে চলেছেন নুসরত। এই খবর বহুদিন আগের হলেও, আপাতত কলকাতার নামী পরিবারে 'সাংসদ বধূ'কে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। কাজের সূত্রেই নুসরতের সঙ্গে আলাপ নিখিলের। আর তারপরই সম্পর্ক এগিয়ে যায় প্রেমের দিকে।












Click it and Unblock the Notifications