কেন নিজের কাজের জন্য মায়ের কাছে ক্ষমা চাইলেন নুসরত জাহান?

ক্ষমা চাইলেন নুসরত

বিতর্ক আর গ্ল্যামার এই দুটো আপাত ভিন্ন বিষয় হলেও নুসরত জাহানের জীবনে যেন এই দুটি বিষয়ই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই বিতর্কের পাশাপাশি গ্ল্যামারও তাঁকে ঘিরে থাকে প্রতি সময়। বরাবরই নিজের লাশ্যময়তা এবং বোল্ড আন্দাজে ঘুম উরিয়েছেন বহু মানুষের। অন্যদিকে তাঁর দাম্পত্য জীবন, মাতৃত্ব আর প্রেম নিয়ে হয়েছে চরম চর্চা। কিন্তু এবার আচমকা কোন কাজের জন্য নিজের মায়ের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী?

নুসরতের মাতৃত্ব

নুসরতের মাতৃত্ব

মাস কয়েক আগেই নিজে মাতৃত্বের স্বাদ পেয়েছেন নুসরত জাহান। জন্মের পর থেকেই টলিউডে অন্যতম স্টার কিড হয়ে উঠেছে ঈশান জে দাশগুপ্ত। খুদে ঈশানের ফ্যান সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু নুসরতের সন্তান আর মাতৃত্ব নিয়ে কম জল ঘোলা হয়নি। এমনকি ছোট্ট ঈশানের বাবা কে তা নিশ্চিত হতে পুরসভা পর্যন্ত ধাওয়া করেছিলেন সাংবাদিকরা। তবে তার মধ্যেও নিজের পুত্র সন্তানের সঙ্গে নানা রকম দুষ্টুমির গল্প ফ্যানেদের সঙ্গে ভাগ করে নেন নুসরত। এককথায় মাতৃত্ব বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি।

কেন ক্ষমা চাইলেন নুসরত?

কেন ক্ষমা চাইলেন নুসরত?

সম্প্রতি এক সংস্থার আয়োজিত শীত-পার্বণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন নুসরত জাহান। আর সেখানেই ছোট্ট ঈশান যে তাঁকে অনেকটাই পাল্টে দিয়েছে তা স্বীকার করে নিলেন অভিনেত্রী। পাশাপাশি তিনি তুলে ধরেন মাত্র এই কয়েক মাসেই ঠিক কতটা দৌরাত্ম্যে করে খুদে। তিনিও কি এরকমই দুরন্ত ছিলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোট বেলার কথা অতটা তাঁর মনে নেই। কিন্তু ঈশান-জননী বলেছেন, সেসব দিনের কথা মনে করে যদি তিনি তাঁর মা কে এইভাবেই বিরক্ত করে থাকেন তাই সে সব দুষ্টুমির জন্য মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসেছেন তিনি।

ছোট্ট ঈশানের উপহার

ছোট্ট ঈশানের উপহার

প্রসঙ্গত, আগামী কয়েকদিনের মধ্যেই আসছে বড়দিন। আর তাই এবার নুসরত ও যশের পুত্র খুদে ঈশানকে বড়দিন উপলক্ষে উপহার পাঠালো রাজ-পুত্র ইউভান। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী সবসময় নুসরতের পাশে থেকে নুসরতকে সমর্থন করে গেছেন। তাই তাঁদের সন্তানের প্রথম বড়দিনে রাজ শুভশ্রীর অবদান থাকবে না তা আবার হয় নাকি? তাই ইউভান বড়দিন উপলক্ষে তার খুদে বন্ধু ঈশানের জন্য পাঠালো ঝুলি ভর্তি উপহার। সোয়েটার, খেলনা, টেডি বিয়ার থেকে শুরু করে উপহারের তালিকায় বাদ যায়নি কিছুই। সমস্ত উপহারের ছবি নিজের স্যোশাল মিডিয়া সাইটে শেয়ার করে তাতে ঈশানের পক্ষ থেকে নুসরত লিখেছেন, "থ্যাঙ্ক ইউ ইউভান ভাইয়া।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+