টলিপাড়ায় ফের বিচ্ছেদের খবর, এবার সংসার ভাঙল কার? জেনে নিন বিস্তারিত
গান থেকে অভিনয় একাধিক ক্ষেত্রে রীতিমতো পরিচিত মুখ অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবার টলিপাড়ায় তাঁরাও বিচ্ছেদের খবর জানালেন। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায় তাদের দাম্পত্য সম্পর্কে ইতি টানার কথা জানিয়েছেন। এমনিতেই টলিপাড়ায় বিচ্ছেদের হিড়িক চলছে।
মধুজার সঙ্গে সম্পর্কে যে চিড় ধরেছে অনিন্দ্যর সেটা কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে অনিন্দ্যর স্ত্রী মধুজা তাতে সিলমোহর দিয়েছেন। চন্দ্রবিন্দু ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঋতুপর্ণ ঘোষের একাধিক ছবিতে অভিনয়ও করেছেন তিনি। টলি পাড়ায় বেশ পরিচিত মুখ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

তাঁর সংসারেও যে অশান্তি দানা বেঁধেছে সেটা অনেকেই আঁচ করতে পারেননি। তবে অনেকদিন ধরেই এই নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে অনিন্দ্যর স্ত্রী মধুজা প্রকাশ্যে আনলেন পুরোটাই। তিনি জানিয়েছেন তাঁদের খেলা ভাঙার খেলা শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মধুজা লিখেছেন,
'অনিন্দ্যর খুব ইচ্ছে ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর জন্য একটা ছোটোদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দো বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ এ জুজুকে (ওঁদের ছেলে) নিয়ে মুম্বই এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা। লেখালেখি ফিরিয়ে দিল, ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। এক সময় বুঝতে পারলাম- বিয়ে মানে ফুল, আলো, যদিদং হৃদয়ং- কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য। জানি, অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। পেয়েছি আমিও। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে- বন্ধুত্বের হয়তো না। আজ সত্যিই তাই খেলা ভাঙার খেলা!''
যদিও অনিন্দ্য এই পোস্টের উপরে কোনও মন্তব্য করেননি বা রিঅ্যাক্ট করেননি। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই অনিন্দ্যর স্ত্রী মুম্বইয়ে থাকেন। তবে মাঝে মধ্যে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছিল। কয়েক মাস আগে টলিপাড়ার হিট জুটি যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। নিজের আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিশু সেনগুপ্ত। সেকথা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল টলিপা়ড়ায়।
সেই রেশ ধরে টলিপাড়ার আরেক অভিনেতা ঋষি কৌশিক তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তাই নিয়েও রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল টলিপা়ড়ায়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিল।












Click it and Unblock the Notifications