আবীর বা সব্যসাচী নন, বরং এই অভিনেতাই ফেলুদা চরিত্রে অভিনয় করতে পারেন

এবার ফেলুদার চরিত্রে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অভিনেতাকে। এ বছরেই সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। তাই তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য এসভিএফ প্রযোজনা আগেই ঘোষণা করেছিল যে তারা এক ছবিতে ফেলুদা ও প্রফোসর শঙ্কুকে নিয়ে আসবে। সত্যজিত রায়ের এই দুই আইকনিক চরিত্র নিয়েই ছবির গল্প সাজানো হবে। তবে এবার ফেলুদার চরিত্রে আবীর বা টোটা রায়চৌধুরি অথব সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে না, বরং ফেলুদার চরিত্রে দেখা যেতে পারে ইন্দ্রনীল সেনগুপ্তকে।

এই অভিনেতাই ফেলুদা চরিত্রে অভিনয় করতে পারেন

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সত্যজিৎ–পুত্র সন্দীপ রায়। তিনি এক বছর পর ফের পরিচালনার কাজে হাত দিলেন। সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্পগুলিকে অবলম্বন করেই তিনি ছবি তৈরি করে চলেছেন‌।

ইন্দ্রনীল একজন দক্ষ অভিনেতা হিসাবে বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রিতে পরিচিত। বুদ্ধদেব দাশগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অনিরুদ্ধ রায়চৌধুরির মতো খ্যাতনামা পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মাঝে কিছুদিন তাঁকে খুব বেশি বাংলা ছবিতে না পাওয়া গেলেও, এর আগে 'কর্কট রোগ’ ওয়েব সিরিজে পাওয়া গিয়েছিল। কাজ করেছেন কৌশিক গঙ্গোপাধ‌্যায়ের 'কাবেরী অন্তর্ধানে’ও, যে ছবি মুক্তির অপেক্ষায়। গোয়েন্দা হিসাবে ইন্দ্রনীল এর আগে কিরীটি চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তাঁকে কি ফেলুদা হিসাবে দর্শকরা মেনে নেবেন?‌

ফেলুদার নাম শোনা মাত্রই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেহারা। ফেলুদা চরিত্রটি যেন একমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্যই তৈরি করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রের মুখ বদলেছে। সৌমিত্রর পর এই চরিত্রে সব্যসাচী চক্রবর্তীকে দেখা গিযেছিল। তিনি যথেষ্ট ফেলুদা চরিত্রের জন্য উপযুক্ত ছিলেন। এরপর টোটা রায়চৌধুরি, আবীর চট্টোপাধ্যায়কেও ফেলুদা চরিত্রে দেখা গিয়েছে। এখন একেবারে নতুনভাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে ফেলুদা চরিত্রে নেওয়ার সম্ভাবনা বেশ জোরালো হয়ে উঠেছে। তাঁর সুঠাম, মেদহীন, দীর্ঘ চেহারা এবং বুদ্ধিদীপ্ত চোখ ফেলুদার গড়নের সঙ্গে মানিয়ে যাবে বলেই অনেকে মনে করছেন। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এ বিষয়ে নেওয়া হয়নি।

অন্যদিকে ২০১৯ সালে মুক্তি পায় সন্দীপ রায়ের 'প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো’, যা দর্শকদের মন জয় করতে পেরেছিল। ফলে আন্দাজ করা যায় আবারও ধৃতিমান চট্টোপাধ‌্যায় শঙ্কুরূপে ফেরত আসবেন তাঁর নতুন ছবিতে। বিশ্বস্ত সূত্রের খবর, ফেলুদা হিসাবে ইন্দ্রনীলকে কেমন মানাবে তা নিয়ে একপ্রস্থ লুকটেস্ট হয়ে গিয়েছে। তবে তাতে ইন্দ্রনীল পাশ না ফেল হলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+