মিস ইন্ডিয়া ২০২৪-এর শিরোপা জিতলেন নিকিতা পোরওয়াল, কে এই নিকিতা জানুন
মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪-এর শিরোপা জিতলেন নিকিতা পোরওয়াল। বুধবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত হয় মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪-এর গ্যান্ড ফাইনাল। আর সেখানেই মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪-এর খেতাব ছিনিয়ে নিলেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল। যার সুবাদে এবার তিনি মিস ওয়ার্ল্ডের প্রতিনিধিত্ব করবেন।
বুধবার মুম্বইয়ে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩ এর বিজয়ী নন্দিনী গুপ্তা, তাঁর উত্তরসূরী হিসাবে নিকিতা পোরওয়ালের মাথায় মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪-এর মুকুট পরিয়ে দেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।

এটি ছিল ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪-এর ৬০ তম সংস্করণ। আর এই ৬০ তম সংস্করণে বিজয়ী হলেন মধ্যপ্রদেশের নিকিতা পরওয়াল। রেখা পাণ্ডে এবং আয়ুশি ঢোলাকিয়া এই বছরের প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় রানার আপ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নিকিতা পোরওয়ালের ছবি ভাইরাল। কিন্তু কে এই নিকিতা?
মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪-এর বিজয়ী নিকিতা পোরওয়াল মধ্যপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে নিকিতা কারমেল কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছেন এবং বর্তমানে বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে পাঠরত। নিকিতা পেশায় একজন অভিনেত্রী ও মডেল। তিনটি মাত্র ১৮ বছর বয়স থেকেই তা শুরু করেন। তিনি তাঁর কর্মজীবন শুরু করেন টিভি অ্যাঙ্কর হিসাবে। জানা গিয়েছে তিনি ৬০ টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি কৃষ্ণলীলা নামে ২৫০ পৃষ্ঠার একটি নাটকও লিখেছে। এও জানা যাব যে নিকিতা মিস ওয়ার্ল্ড এবং বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চনের ভক্ত।












Click it and Unblock the Notifications