ছেলের পিতৃপরিচয় নিয়ে মুখ খুলতেই কী করে বসলেন নিখিল, শেষে কিনা শ্রাবন্তী?
ছেলের পিতৃপরিচয় নিয়ে মুখ খুলতেই কী করে বসলেন নিখিল, শেষে কিনা শ্রাবন্তী?
মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে এসেই ছেলের পিতার পরিচয় নিয়ে মুখ খুলেিছলেন অভিনেত্রী নুসরত জাহান। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে আরেক কাণ্ড করে বসলেন নুসরতের প্রাক্তন লিভ ইন পার্টনার নিখিল জৈন। নুসরতের বান্ধবীকেই নিজের ব্র্যান্ডের ফেস বানিয়ে ফেলেছেন নিখিল। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়। কারণ নুসরত নিখিলের কোম্পানির ব্র্যান্ড ফেস হওয়ার পড়েই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তার পরের কাহিনী ইতিহাস।

নিখিলের কোম্পানির মুখ শ্রাবন্তী
অন্তঃসত্ত্বা অবস্থায় শ্রাবন্তী-তনুশ্রীদের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল নুসরত জাহানকে। নিখিলের ঘর ছাড়ার পর শ্রীবন্তীর সঙ্গে বন্ধুত্ব বেশি হয়েছিল তাঁর। তুলনা মূলক ভাবে মিমির সঙ্গে একেবারেই দেখা যায়নি নুসরতকে। অথচ নুসরত নিখিলের বিয়েতে একমাত্র মিমিই সামিল হয়েছিলেন তুরস্কে। এদিকে নিখিল তাঁর কোম্পানির মুখ হিসেবে নুসরতের পরম বন্ধু শ্রাবন্তিকেই বেছে নিলেন। শোনা যাচ্ছে নিখিল নাকি শ্রীবন্তীর সঙ্গে চুক্তি সই করেছেন। অর্থাৎ এতদিন নুসরত ছিলেন তাঁর কোম্পানির ব্র্যান্ডের মুখ। এবার শ্রাবন্তী নিলেন সেই জায়গা। অভিনেত্রী নিজেই ইনস্টা পোস্টে সেই ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁকে বেগুনী রঙের লেহেঙ্গায় দেখা গিয়েছে মোহময়ী রূপে। শ্রাবন্তীর সেই ইনস্টা পোস্টে আর লাইক করে কমেন্টও করেছেন নিখিল জৈন।

ছেলের পিতৃ পরিচয় নিয়ে মুখ খুললেন নুসরত
মা হওয়ার পর গতকালই প্রথম প্রকাশ্যে এসেছিলেন নুসরত জাহান।একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে নুসরতকে বেশ খোস েমজাজেই দেখা গিয়েছে। নুসরতকে ঘিরে সকলের একই প্রশ্ন ছিল ঈশানের পিতার নাম কি। সকলকেই নুসরত যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে জানিয়েছেন, তিনি এবং যশ সুন্দর অভিভাবকত্ব কাটাচ্ছেন ঈশানের সঙ্গে। একই সঙ্গে তিনি জানিয়েছেন মা হয়ে জীবনটা একেবারে বদলে গিয়েছে। একেবারে অন্য অনুভূতি নিয়ে তিনি এখন রয়েছেন। ছেলের নাম নিয়েও কথা বলেছেন তিনি। কয়েকদিন আগেই পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সেসময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ। বাড়ি যাওয়ার সময়ও যশ তাঁকে সঙ্গে করে নিয়ে যান। তারপর থেকেই ঈশানের পিতৃপরিচয় নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছেন।

ঈশান কার সন্তান
নুসরতের সন্তানের পিতা কে এই নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তাল টলিপাড়া। অভিনেত্রী কিন্তু দশ মাসএই নিয়ে একটি শব্দও খরচ করেননি। গতকাল মুখ খুলেছিলেন ঠিকই কিন্তু পিতার পরিচয় স্পষ্ট করেননি। এদিকে আবার নুসরতের এই একক লড়াইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একাধিক টলি পাড়ার তারকা। বাংলােদশের প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন নুসরতের সমর্থনে দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন শিশু কার ঔরসজাত সেটা বড় কথা নয়, যিনি গর্ভে ধারন করেন সন্তান তাঁরই। টালিগঞ্জের একাধিক শিল্পী নুসরতের এই সাহসিকতাকে কুর্নিস জানিয়েছেন।

নিখিলের সঙ্গে বিচ্ছেদ
নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়েছিল ২০১৮ সালে লোকসভা ভোটের পর। তুরস্কে গিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। সেখান থেকে ফিরে এসে কলকতায় বড় করে রিসেপশন দিয়েছিলেন তিনি। সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতবছরের গোড়া থেকেই শোনা যায় নিখিলের সঙ্গে থাকছেন না নুসরত। তিনি আলাদা থাকতে শুরু করেছেন। পরে নুসরত জানান, নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। কারন নিখিল কোনও দিনই তাঁকেআইন বিয়ে করেন নি। নিখিলের সঙ্গে তাঁর যে সম্পর্ক ছিল সেটা লিভ ইন সম্পর্ক। তার পরেই নিখিল জানিয়েছিলেন নুসরতের গর্ভে তাঁর সন্তান নেই। এরই মধ্যে আবার গুঞ্জন শুরু হয় যশের সঙ্গে একই বাড়িতে থাকছেন নুসরত জাহান।












Click it and Unblock the Notifications