'আপনি আর আপনার পরিবার রাজনীতি ছাড়লে নতুন ভারত তৈরি হবে', রাহুলকে চরম তোপ বলি-স্টারের

ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক যোগদিবসের দিন। সেদিন ভারতীয় সেনার ডগ স্কোয়াডকে দেখা যায় যোগভ্যাসে অংশ নিতে।

ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক যোগদিবসের দিন। সেদিন ভারতীয় সেনার ডগ স্কোয়াডকে দেখা যায় যোগভ্যাসে অংশ নিতে। আর সেই ছবি প্রকাশ্যে আসার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছবিটি পোস্ট করে টুইট করেন,' নিউ ইন্ডিয়া ' লিখে। উল্লেখ্য, এই বক্তব্য়েই তিনি কার্যত স্পষ্ট করে দেন তাঁর শ্লেষ, কটাক্ষ।

আপনি আর আপনার পরিবার রাজনীতি ছাড়লে নতুন ভারত তৈরি হবে, রাহুলকে ঝাঁঝালো তোপ বলি-স্টারের

রাহুলের এই টুইটের পর, রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দেশের অনেকে। সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সেনাকে ঘিরে রাহুল গান্ধীর তির্যক মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়াও। আর এবার কংগ্রেস সভাপতিকে আক্রমণ শানিয়েছেন বলিউড তারকা রণবীর শোরে। তাঁর দাবি, গান্ধী পরিবার রাজনীতি ছেড়ে দিলেই 'নিউ ইন্ডিয়া' উঠে আসবে। এক টুইট পোস্টে রণবীর শোরে বলেন,'আপনি আর আপনার পরিবার যদি রাজনীতি ছেড়ে দেন তাহলেই উঠে আসবে নিউ ইন্ডিয়া। ' এরপর রণবীর দাবি করেন, ' মজা হচ্ছে.. কংগ্রেস পার্টি আপমনার মতো ক্লাউনে পর্যবসিত হয়ে গিয়েছে , যাঁরা পরিবারতন্ত্রকে পুজো করেন।'

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে রণবীর শোরে বিভিন্ন সময়ে বিজেপির পক্ষে সমর্থন প্রকাশ করেছেন। নির্বাচনের আগে তিনি বিজেপির সমর্থনে একটি ভিডিও-ও পোস্ট করেন। নির্বাচন মিটতেই ফের একবার কংগ্রেস আক্রমণের রাস্তা অবলম্বন করেন রণবীর শোরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+