নতুন ছবি ‘জোকার’-এ ভাই বোনের চরিত্রে দেবলীনা ও ওম, অপেক্ষায় ভক্তরা

একটা সময় রঙ্গবতী গানে মজেছিলেন অনুগামীরা। দেবলিনা কুমার ও ওমের সেই গানে নেটিজেনরা প্রায় এক কথায় পাগল ছিল। এবার ওম দেবলীনার এক নতুন ছবি আসছে। তা নিয়ে উদগ্রীব সকলে। ছবির নাম 'জোকার’। সেখানে ভাই ও বোনের চরিত্রে অভিনয় করবেন তাঁরা। ছবিটির পরিচালক ঋক চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে চিকিৎসক অভিনেতা বি ডি মুখোপাধ্যায়কে। বড় পর্দায় এই প্রথম ডেভিউ করতে চলেছেন অভিনেতা ইন্দ্রনীল চৌধুরীও। তাঁকে আসন্ন সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে।

এবার ভাই বোনের চরিত্রে দেখা মিলবে ওম দেবলীনার


কিন্তু প্রশ্নটা গল্পটা ঠিক কী নিয়ে! এক মধ্যবিত্ত সাধারণ মায়ের সাধারণ পুত্র সে। যে ছেলে চোখের সামনে মাকে অন্যায়ের শিকার হতে দেখেছে। চোখের সামনে বোনের ধর্ষণ হতে দেখেছে। সমাজের চোখে সে আজ বেজন্মা। এ ভাবেই দিনের পর দিন বিনা প্রতিবাদে সব সহ্যের পরে এক দিন প্রতিবাদে ফেটে পড়ে সে। আইন তুলে নেয় নিজের হাতে। তার ভিতর থেকে বেরিয়ে আসে 'জোকার’। যে নিজের মতো করেই সকলকে শাস্তি দিতে শুরু করেন । ছবিটি রিলিজ হবে সিনেরিও ফিল্মসের ছাতায়, ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনায়। কেমন হবে আসন্ন সিনেমাটি! সেদিকেই তাকিয়ে সকলে।

উল্লেখ্য, এবার মুক্তি পেতে চলেছে ওম ও শ্রাবন্তী অভিনীত ছবি 'ভয় পেয়ো না’। বিশেষত এটা কিন্তু একটা হরর ফিল্ম। সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন দে। ওমের স্ত্রী হিসেবে দেখা যেতে পারে শ্রাবন্তীকে। কেমন হবে নতুন ছবিটি। সেদিকে তাকিয়ে দর্শকমহল। সেই ছবিরই কিন্তু নতুন ফটো সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের জন্য শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে সিনেমাটির কিন্তু বেশির শুটিং হয়েছে কলকাতা ও তাঁর আশেপাশের রাস্তায়। তবে, গানের শুটিং করতে টলিউড জুটি বিশেষত কাশ্মীরে পৌঁছেছে। সিনেমার মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু। ছবির গান গেয়েছেন অনুপম রায়, রাজ বর্মণ ও অন্তরা মিত্র। ছবির প্রযোজনায় বিগ স্ক্রিন প্রোডাকশান। আসা করা যাচ্ছে অক্ষয় তৃতীয়ার সময় মুক্তি পেতে পারে ছবিটি। অভিনেত্রী শ্রাবন্তীর অভিনয় কেমন হবে সেদিকে বিশেষত সেদিকে তাকিয়ে অনুগামীরা। নতুন জুটির অভিনয় কেমন হবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+