হায়দরাবাদে রহস্যজনক মৃত্যু খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারের, উদ্ধার বিষের শিশি

রহস্যজনক মৃত্যু হল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার। সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনারের দেহ উদ্ধার হয় হায়দরাবাদের তেলঙ্গানার বাঞ্জারা হিলসের বাড়ি থেকে। প্রত্যুষা গারিমেল্লা ব্র‌্যান্ডের প্রতিষ্ঠাতা প্রত্যুষা তাঁর বাঞ্জারা হিলসের বাড়িতে ফ্যাশন স্টুডিও চালাতেন এবং দক্ষিণী ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে তাঁর অসংখ্য ক্লায়েন্ট ছিল। এছাড়াও তিনি অন্যান্য ক্ষেত্রেও তাঁর ফ্যাশন স্টুডিও কাজ করেছে।

রহস্যজনক মৃত্যু খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারের

বাঞ্জারা হিলসের সার্কেল ইনস্পেক্টর জানিয়েছেন যে প্রত্যুষার দেহ উদ্ধার হয় তাঁর ফ্ল্যাটের বাথরুম থেকে এবং তাঁর দেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। অনুমান করা হচ্ছে প্রত্যুষা আত্মঘাতী হয়েছেন। পুলিশ তাঁর শোওয়ার ঘর থেকে কার্বন মনোক্সাইডের একটি শিশি উদ্ধার করেছে। রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের হয়েছে এবং পরবর্তী তদন্ত করছে পুলিশ।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে প্রত্যুষা সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন তবে তা কী ধরনের অবসাদ জানতে পুলিশ তদন্ত করছে। আমেরিকায় ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করার পর হায়দরাবাদেই কেরিয়ার শুরু করেন প্রত্যুষা। ২০১৩ সালে নিজের নামেই একটি পোশাকের ব্র্যান্ড বাজারে আনেন তিনি। প্রত্যুষা গারিমেল্লা' নামের ওই ব্র্যান্ড বেশ জনপ্রিয় ইতিমধ্য়েই। হায়দরাবাদ ও মুম্বইয়ে রয়েছে ফ্ল্যাগশিপ স্টোরও। বলিউড ও দক্ষিণী ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করেছিলেন প্রত্যুষা।

দক্ষিণ ও বি-টাউনের বহু তারকার হয়ে পোশাক ডিজাইন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়। এমন সম্ভাবনাময়, প্রতিবাভাবান একজন ফ্যাশন ডিজাইনারের অকালমৃত্যুতে হতবাক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তরা। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন তাঁর বন্ধু ও ঘনিষ্ঠ মানুষেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+