বাদামের পর বেলুন! ভাইরাল মুর্শিদাবাদের বেলুন কাকুর অসাধারণ প্রতিভা, রইল ভিডিও
বাদামের পর বেলুন! ভাইরাল মুর্শিদাবাদের বেলুন কাকুর অসাধারণ প্রতিভা, রইল ভিডিও
সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক প্রতিভাবান মানুষের খোঁজ আমরা পাই। আবার তাঁরা কিন্তু হারিয়েও যান। যেমন রানাঘাটের রাণু মণ্ডল থেকে শুরু করে বীরভূমের কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে। এদের চেনেন না এমন মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম। এবার আবার এদের সঙ্গেই নাম লেখালেন মুর্শিদাবাদ জেলার টিকটিকি গ্রামের এক বাসিন্দা। নাম আফতাব ফকির। পেশায় তিনি একজন বেলুন বিক্রেতা। সাইকেল করে ঘুরে ঘুরে তিনি বেলুন বিক্রি করে থাকেন। এবার তার ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বর্তমান সময়ে হাতের মুঠোয় প্রায় সব কিছু। ইন্টারনেটের যুগে কি না হয়। মানুষের যেটা ভালো লাগছে, তাই করছে তার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। সেটাই নিমেষে হু হু করে ভাইরাল হয়ে যাচ্ছে। আর সেটা যদি দেশবাসীর মনে ভালো লাগছে তা দিয়ে ভিডিও বা, রিল বানাচ্ছে এমন ভাবেই আমাদের অনেক অজানা মানুষ তাঁদের জায়গা করে নিচ্ছে। তবে তাঁরা কিন্তু হারিয়েও যাচ্ছে।
তাঁর অমোঘ প্রতিভায় মুগ্ধ অনুগামীরা। তাঁর ছড়া শুনে অবাক হচ্ছেন অনেকেই। তাঁর একটি ছড়ার লাইন হল 'না নিলে আপনার লস, এই বেলুনের দাম ১০’, 'এসেছি আপনাদের বাড়ির কাছ এটার দাম ৫’। আর সুন্দর ছন্দ মিলিয়ে তিনি সকলের বাড়ির সামনে সাইকেলে করে গিয়ে বেলুন বিক্রি করে থাকেন। দিন আনা দিন খাওয়া মানুষের এমন ছন্দ মেলানো কবিতা যেন ক্রেতা মনে একটা দাগ কেটে যাচ্ছে.। তবে অনেক অনুগামীদের প্রশ্ন তিনি কী ভুবন বাদ্যকরের মতো উঠবেন, না হারিয়ে যাবেন।
উল্লেখ্য বাদাম কাকুর গান বিদেশী এক সংগীত পরিচালক কাঁচাবাদাম গানের রিমিস্ক করেছেন। বাদাম কাকুর গানের জনপ্রিয়তা এবার চলে গেছে বিদেশ আফ্রিকাতেও। ডেভিড জনপ্রিয় কাঁচা বাদাম গান নিয়ে নতুন করে গানটি নতুন করে করেছেন নামকরা সঙ্গীত পরিচালক । যা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন করেছেন। গানটি বেশ জনপ্রিয়।
তা একেবারেই বলার অপেক্ষা রাখে না গানের ভিডিওটি, যা ভাইরালও হয়েছে। সঙ্গীত পরিচালক বাদাম কাকুকে আর্থিক সাহায্যও করতে চান। গানের ভিডিওটি রিলিজ করার পর তিনি জানিয়েছেন, গানটি থেকে যা উপার্জন হবে সেটা পুরোটাই তিনি ভুবন বাদ্যকরকে দিতে চান। লোকগীতি নয় এবার ডিস্ক স্টাইল গাওয়া হয়েছে 'বাদাম বাদাম'গানটিকে। কিছুদিন আগে নতুন গাড়ি কিনে চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আঘাত প্রাপ্ত হন তিনি।












Click it and Unblock the Notifications