Saif Ali Khan Attacked: হামলার ঘটনায় এবার সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে আনল মুম্বই পুলিশ
অভিনেতা সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতি হামলার ঘটনায় এবার প্রকাশ্যে চলে এল অভিযুক্তের ছবি। সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে নিয়ে এল মুম্বই পুলিশ। বুধবার মাঝরাতে হামলা চালায় দুষ্কৃতিরা। আর সেই হামলার জেরে ছুরির আঘাতে আক্রান্ত হন সইফ।
গতকাল মাঝ রাত আড়াইটা নাগাদ হামলাটি ঘটে। সেই সময় কিছু চিৎকার চেঁচামেঁচি শুনে ঘটনাস্থলে যান সইফ। যা জানা যাচ্ছে, সেখানে অভিনেতা দেখতে পান হামলাকারীরা সইফের বাড়ির পরিচারিকার সাথে চিৎকার চেঁচামেঁচি করছে। সেই সব দেখে অভিনেতা বাধা দিতে গেলে তখন তাঁর ওপর চড়াও হয় হামলাকারীরা। অভিনেতার শরীরে ৬ জায়গায় আঘাত করে দুষ্কৃতীরা। পরিস্থিতি ভয়াবহ হয়ে গেলে এক অভিযুক্ত বাড়ির সিঁড়ি দিয়েই পালায়।

মুম্বই পুলিশ সেই অভিযুক্তকেই শনাক্ত করেছে। তারই ছবি প্রকাশ্যে এনেছেন তারা। মুম্বই পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তের ছবি বিভিন্ন এলাকায়, সার্কুলেট হয়ে গিয়েছে। পুলিশের ১০টি টিম বিভিন্ন জায়গায় সন্ধান চালাচ্ছে অভিযুক্তদের। খুব তাড়াতাড়ি সন্ধান মিলবে বলেই আশা করছে পুলিশ প্রশাসন।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় 'সৎগুরু শরণ' অ্যাপার্টমেন্টের ১২ তলায় থাকেন এই তারকা দম্পতি। পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) দীক্ষিত গেদাম এদিন গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে পুলিশের ৬টি দল ইতিমধ্যেই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম এই প্রসঙ্গে বলেন, সন্দেহভাজনদের শনাক্ত করার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে এবং অনুসন্ধান চলছে।
সইফ আলি খানের ওপর চালানো হামলাকারীদের সম্পর্কে পুলিশের হাতে রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়, যা দিয়ে অভিযুক্তদের সহজে চিহ্নিত করা যাবে বলে আশা প্রকাশ করছে মুম্বই পুলিশ।
Attack on actor #SaifAliKhan | A suspect in the attack on the actor, captured on CCTV camera. Details awaited. pic.twitter.com/0gUUVgQ9F0
— ANI (@ANI) January 16, 2025
সেগুলি হল -
- মুম্বাই পুলিশের জোন ৯ ডিসিপি দীক্ষিত গেদাম বলেছেন যে পুলিশ সেই ব্যক্তিকে শনাক্ত করেছে যে বান্দ্রায় (পশ্চিম) সইফ আলি খানের বাড়িতে চুরির উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিল৷ হামলাকারী অভিনেতার ফ্ল্যাটে প্রবেশের জন্য ফায়ার এস্কেপ ব্যবহার করে।
- একজন পুলিশ কর্মকর্তার মতে, অভিনেতার গৃহকর্মী এলিমা ফিলিপস ওরফে লিমা বাড়িতে উপস্থিত ছিলেন এবং প্রথমে অভিযুক্তকে ফ্ল্যাটে ঢুকতে দেখেন। তিনি অভিযুক্তকে থামানোর চেষ্টা করেন এবং তাতে তাঁর হাতেও আঘাত লাগে।
- সইফ আলি খান তার চিৎকার শুনে হস্তক্ষেপ করেন, যার ফলে আক্রমণকারীর সাথে হাতাহাতি হয়। অভিযুক্তর সাথেই ছিল একটি ছুরি, যা দিয়ে সে আঘাত হানে অভিনেতার ওপর। হামলার পর সেই ছুরি কোথায়, তাও সন্ধান চালাচ্ছে পুলিশ।
- সিসিটিভি ফুটেজে হামলাকারীকে দেখা গেছে। সইফকে আক্রমণ করার পর সে সিঁড়ি দিয়ে নেমে ভবন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
- এক্ষেত্রে ডিসিপি গেদাম উল্লেখ করেছেন, "একজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। সে প্রবেশের জন্য সিঁড়ি ব্যবহার করেছিল, এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে মাঠে নেমে পড়েছে। ১০টি সনাক্তকারী দল বিভিন্ন দিকে কাজ করছে"।
আপাতত, পুলিশ এই ৫টি বিষয়ের ওপরই ফোকাস করছে। কেননা এত ব্যবস্থাপনা দেখে চাপে পড়বে অভিযুক্ত, আর তাতেই সে বাঁচার জন্যে ভুল পদক্ষেপ নেবে। মূলত, সেই দিকটাতেই নজর রাখছে মুম্বই পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications