পাত্রী পেলেন সলমনের! সানাই কি তাহলে বাজতে চলল , কী বলছে তাঁর টুইটার

সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য, ক্যাটরিনা, লুলিয়া, বলতে গেলে তাঁর গার্লফ্রেন্ডের তালিকা বেশ লম্বা! তবে কেন এখনও গাঁটছড়া বাঁধেননি তিনি, প্রশ্ন সেটা নিয়েই ছিল।

বলিউড ভক্তদের কাছে একটাই লাখ টাকার প্রশ্ন একটাই সল্লু মিঞার বিয়ে! শুধু বলি ফ্যানরাই নন, বরং ভাইজান সলমনের বিয়ের জন্য চরমভাবে মুখিয়ে রয়েছেন তাঁর সমস্ত ভক্তরা। এযাবৎকাল বহু মহিলার সঙ্গে বহু সময়েই নানা সম্পর্কে জড়িয়েছেন সলমন। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য, ক্যাটরিনা, লুলিয়া, বলতে গেলে তাঁর গার্লফ্রেন্ডের তালিকা বেশ লম্বা! তবে কেন এখনও গাঁটছড়া বাঁধেননি তিনি, প্রশ্ন সেটা নিয়েই ছিল। এদিকে, সল্লু মিঞার সাম্প্রতিক টুইট সেই প্রশ্ন আবারও উস্কে দিল।

পাত্রী পেলেন সলমনের! সানাই কি তাহলে বাজতে চলল , কী বলছে তাঁর টুইটার

টুইটারে বলিউডের ভাইজান সলমান জানিয়েছেন তিনি 'মেয়ে' পেয়ে গিয়েছেন। আর সলমনের এই টুইটের পরই তাঁর ফ্যানকূলের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। তবে অনেকেই আঁচ করছেন কোনও একটি ছবির জন্য তিনি এই টুইট করেছেন।

সেই আন্দাজ মতোই সলমন জানিয়ে দিলেন যে সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মার অভিষেক ফিল্মের জন্য নায়িকা পাওয়া গিয়েছে। আর সেই জন্যই যে চমকপ্রদ টুইটটি করেছেন বলিউডের 'ভাইজান'।

সাম্প্রতিককালে রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়াকে নিয়ে ডেটিং করেছেন সলমন। বহু জায়গাতেই তাঁদের দু'জনকে দেখা গিয়েছে। লুলিয়ার সঙ্গে বেশ ঘনিষ্ঠতা খান পরিবারেরও। এরমধ্যে আবার ক্যাটরিনার সঙ্গে লুলিয়ার ঝামেলাও হয়ে যায়। সব মিলিয়ে সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেদিকে তাকিয়ে সলমানের ভক্তকূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+