Mithun Chakraborty: প্রজাপতির সাফল্যের পর ফের টলিপাড়ায় নতুন ভেঞ্চারে মিঠুন, এবার দেখা মিলবে কাবুলিওয়ালার বেশে
প্রজাপতি ছবিটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। তারপরেই আবার বাংলা ছবিতে দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এবার একেবারে কাবুলিওয়ালার ভূমিকায়। রবীন্দ্রনাথ ঠাকুরপের মিনি ও কাবুলিওয়ালার গল্প সকলেরই প্রিয়। সেই কাবুলিওয়ালার ভূমিকাতেই অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
পরিচালক সুমন ঘোষ সেই কাবুলিওয়ালাকেই আবার সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চাইছেন। পরিচালক তপন সিংহের কাবুলিওয়ালা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। বাংলা সিনেমার দাপুটে এবং রাসভারী অভিনেতা ছবি বিশ্বাসের সেই কাবুলিওয়ালাকে।

ছবি বিশ্বাসের কাবুলিওয়ালার চরিত্রকে মিঠুন চক্রবর্তী কতটা সেলুলয়েেড ফুটিয়ে তুলতে পারবেন সেটা একটা বড় চ্যালেঞ্জ। পরিচালক এবং অভিনেতা দুজনের পক্ষেই বড় চ্যালেঞ্জ। মিঠুন চক্রবর্তীকেই নাকি কাবুলিওয়ালার ভূমিকায় সবচেয়ে ভাল মানাবে বলে দাবি করেছেন পরিচালক সুমন ঘোষ। তবে মিনির ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও প্রকাশ্যে আসেনি।
কয়েকমাস আগেই অভিনেতা দেবের সঙ্গে প্রজাপতি ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ছবিটি জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। তবে ছবিটি নন্দনে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন অভিনেতা দেব। এই নিয়ে রাজনৈতিক ময়দানেও পারদ চড়েছিল। মিঠুন চক্রবর্তী ২০২১-র বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। বিজেপি করার জন্যই মিঠুন চক্রবর্তীর সিনেমাকে নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল।












Click it and Unblock the Notifications