সিএএ-র সমর্থনে বিজেপির টোল-ফ্রি নম্বরে মিসড কল দিলে পাওয়া যাচ্ছে নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন !
সিএএ-র সমর্থনে বিজেপির টোল-ফ্রি নম্বরে মিসড কল দিলে পাওয়া যাচ্ছে নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন !
কয়েকদিন আগেই গোটা রাজ্য ছেয়ে গেছিল একটি টোল ফ্রি নম্বরে। ওই নম্বর সহযোগে 'দিদিকে বলো'র পোস্টারে ছয়লাপ হয়ে গেছিলো চারদিক ৷ এদিকে বিতর্কিত নয়া নাগরিকত্ব আইনের সমর্থনের জন্য জনমত জানতে গত ৩রা জানুয়ারি বিজেপি কর্তৃক একটি টোল-ফ্রি নম্বর প্রকাশ করা হয়।

৪ঠা জানুয়ারির মধ্যে সেই নম্বর অনেকের মোবাইলে ঘুরতেও শুরু করে। সোশ্যাল মিডিয়াতে ৮৮৬৬২৮৮৬৬২ নম্বরটি প্রকাশ করে কয়েকজন মন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর সপক্ষে জনগণকে একটি মিসডকলের মাধ্যমে সমর্থন জানানোর আহ্বানও জানান।
কিন্তু এই নম্বর ভাইরাল হওয়ার সাথে সাথেই উঠছে একাধিক প্রশ্ন৷ হচ্ছে জল ঘোলাও। দেখা যাচ্ছে, টুইটারে, সোশ্যাল মিডিয়ায় ওই একই নম্বর পোস্ট করে ব্যবহারকারীরা দাবী করছেন, ৮৮৬৬২৮৮৬৬২ এই নম্বরে মিসড কলের মাধ্যমে পাওয়া যাচ্ছে নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন।
অন্যদিকে এই নম্বর ভাইরাল হয়েছে আরও বিভিন্ন পরিসরে। কোথাও 'হট আড্ডা', 'সেক্স চ্যাট' শীর্ষক মেসেজের সঙ্গেও পাওয়া গেছে এই নম্বর, আবার কোথাও 'ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পেতে চান ফোন করুন' বলে প্রকাশ্যে এসেছে ওই একই নম্বর। ওয়াকিবহাল মহলের পথে এই নম্বরটি ক্রমেই জনগণের কাছে একটি ঠাট্টার বিষয়ে পরিণত হচ্ছে।












Click it and Unblock the Notifications