‘বেশরম রঙ’ গান নিয়ে অসন্তোষ প্রকাশ মধ্যপ্রদেশের মন্ত্রীর, তবে কি নিষিদ্ধ হতে চলেছে পাঠান?

‘বেশরম রঙ’ গান নিয়ে অসন্তোষ প্রকাশ মধ্যপ্রদেশের মন্ত্রীর, তবে কি নিষিদ্ধ হতে চলেছে পাঠান?

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান সিনেমাটি মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির 'বেশরম রঙ' গানটি। এই গান নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। এই গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের নাচের স্টেপ থেকে দৃশ্যের জন্য অনুগামীদের কাছে ট্রোলড হতে হচ্ছে তাঁদের। তারই মধ্যে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এই গানটি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তারকাদের পোশাক পরিচ্ছদ না বদলানো হলে ছবিটি মুক্তি দেওয়া হবে কি না, তা তিনি বিবেচনা করা হবে।

মন্ত্রী নরোত্তম মিশ্র কী জানালেন

মন্ত্রী নরোত্তম মিশ্র কী জানালেন

বেশরম রং গানটিতে দীপিকা পাড়ুকোনকে বেশ সাহসী লাগছে। দুদিন আগেই গানটি মুক্তি পেয়েছে। এই গানে দীপিকাকে বিকিনিতে দেখা গেছে অভিনেত্রীকে। এই নিয়ে শুরু হয়েছে জোরদার সমালোচনাও। মন্ত্রী নরোত্তম মিশ্র জানান, শাহরুখ ও দীপিকা অভিনীত পাঠান সিনেমার বেশরম রঙ গানটিতে যে দৃশ্য দেখানো হয়েছে তা খুবই কুরুচিকর এবং আপত্তিকর দৃশ্য। সেই সঙ্গে গেরুয়া রঙের পোশাক পরা নিয়ে বেশ রেগে গিয়েছেন তিনি। মধ্যপ্রদেশের এই সিনেমাটি নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে।

টুইটে কী শেয়ার করলেন মন্ত্রী

সেই সঙ্গে তিনি আরও জানান, যদি এই সিনেমা পোশাক থেকে দৃশ্য পরিবর্তন না করা হয় তাহলে পাঠান সিনেমাটিকে রাজ্যে মুক্তি দিতে দেবেন না তিনি। এই সিনেমা পোশাক ও দৃশ্যের পরিবর্তন করা দরকার। মন্ত্রী নরোত্তম মিশ্র একটি টুইট শেয়ার করেছেন। সেখানে তিনি দীপিকা পাড়ুকোনকে কটাক্ষ করে বলেছেন টুকরো টুকরো গ্যাংয়ের সমর্থক তিনি।

গানের বিরোধিতা করলেন চক্রপানি মহারাজও

গানের বিরোধিতা করলেন চক্রপানি মহারাজও

টুইটে তিনি আরও জানান, বেশরম রঙ গানের যে পোশাক ব্যবহার করা হয়েছে সেটি খুবই অত্যন্ত কুরুচিকর। খুব নোংরা, দূষিত মানসিকতা থেকে এই গানটি শ্যুট করা হয়েছে। শুধু যে নরোত্তম মিশ্র গানের বিরোধিতা করেছেন তা কিন্তু নয়। হিন্দু মহাসভা তরফে এই গানে বিরোধিতা করা হয়েছে। সংগঠনের সভাপতি স্বামী চক্রপানি মহারাজ একটি টুইট করেছেন। তিনি জানিয়েছেন, শাহরুখ খান অভিনীত পাঠান ছবি বেশরম রঙ গানটিতে গেরুয়া ও হিন্দু সংস্কৃতির অপমান করা হয়েছে। এখন কি সেন্সার বোর্ড ঘুমাচ্ছে? আমরা সিনেমাটির নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি। হিন্দুসভা এই গানের বিরোধিতা করবে।

কিংখান ও দীপিকাকে দেখে মুগ্ধ ভক্তরা

সিনেমার গানটি মুক্তি পাওয়া পর থেকেই চর্চা রয়েছেন শাহরুখ এবং দীপিকা। দীপিকার টোনড ফিগার দেখে অনেক অনুগামী মুগ্ধ হয়েছিল। সেই সঙ্গে শাহরুখ খানের বয়স বাড়লেও তাঁর গ্লামার এবং সুন্দর চেহারা দেখে অনেকেই অবাক হয়েছেন।

কবে মুক্তি পাবে সিনেমাটি

কবে মুক্তি পাবে সিনেমাটি

বেশরম রঙ গানটি মুক্তি পেয়েছে ১২ ডিসেম্বর। পাঁচ বছর পর পাঠান সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। সিনেমাটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। দীপিকা ও শাহরুখ ছাড়াও এই সিনেমায় দেখা মিলবে জন আব্রাহামের। ২৫ জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।

ছবি সৌ:ইউটুউব


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+