মাইকেল জ্যাকসনের স্টাইলে হৃতিকের নাচ! ডুগ্গুর ছোটবেলার বিরল ছবি ভাইরাল

নাচের প্রতি যে তাঁর ছোটবেলা থেকেই আগ্রহ রয়েছে, তা এদিন নিজেই স্বীকার করে নিলেন ডুগ্গু। পোস্ট করলেন তাঁর ছোটবেলার নাচের একটি ছবি।

বলিউডে তাঁর নাচের খ্যাতির কথা সকলেরই জানা। এই মুহুর্তে দাঁড়িয়ে যদি বলিউডের কোনও অভিনেতা তথা ডান্সারের নাম নিতে হয়, তাহলে তা নিঃসন্দেহে হৃতিক রোশন। নাচের প্রতি যে হৃতিকের ছোটবেলা থেকেই আগ্রহ রয়েছে, তা এদিন নিজেই স্বীকার করে নিলেন ডুগ্গু। পোস্ট করলেন তাঁর ছোটবেলার নাচের একটি ছবি। শুধু নাচের প্রতি ভালোবসাই নয়। হৃতিক মাইকেল জ্যকশনেরও বড় ফ্যান বলে নিজেকে দাবি করেন।

মাইকেল জ্যাকসনের স্টাইলে হৃতিকের নাচ! ডুগ্গুর ছোটবেলার বিরল ছবি ভাইরাল

প্রতিটি সন্তানই তাঁর বাবা মায়ের কাছে স্পেশ্যাল। সন্তান যেগুণেরই অধিকারী হয়ে থাকে ,তাকেই আরও বেশি উৎসাহ দেন বাবা মা।নাচতে ভালো পারলে, নাচ , আঁকতে ভালো পারলে সন্তানের আঁকার কথা আত্মীয় স্বজনদের বলে থাকেন অভিভাবকরা। আর সেই চেনা পরিচিতরা বাড়ি এলেই সন্তানকে
বাবা মা বলে থাকে, সেই বিশেষ আঁকা বা নাচের ভঙ্গিমাটি দেখাতে! এদেশের আর চার পাঁচজন বাচ্ছার মত এই ঘটনা ঘটে সেলিব্রিটিদের জীবনেও। তেমনই ঘটে হৃতিকে। আর সেই কথা প্রমাণ করতেই এই নয়া টুইটটি করেন হৃতিক রোশন।


হৃতিক টুইটে লিখেছএন, ছবিতে ৮ বছরের এই শিশুটি তিনিই। আর সন্তানের নাচের দৃশ্য মন্ত্রমুগ্ধের মত দেখে চলেছেন তাঁর মা ও বাবা রাকেশ রোশন। হৃতিক বলছেন সেই রাতে ৮ বছরের ডুগ্গু যেমনই নেচে থাকুক ,তাঁর বাবা মায়ের কাছে, সেই রাতে ডুগ্গুই ছিল মাইকেল জ্য়াকশন। এদিকে, হৃতিক আপাতত ব্যস্ত 'সুপার ৩০' ছবিটি নিয়ে। আর তারপরই আসছে হৃতিক-টাইগার অভিনীত আরেকটি অ্যাকশন ফিল্ম।বলিউডের অন্যতম হ্যান্ডসাম হাঙ্ক হৃতিককে অনেক দিন ধরেই নিজের গুরুদেব বে মানেন টাইগার। এআর সেই গুরুদেবের সঙ্গে এবার অ্যাকশন সিন। শোনা যাচ্ছে যশরাজ গ্রুপের পরবর্তী ছবিতে হৃতিকের সঙ্গে থাকতে চলেছেন টাইগার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+