মিঅ্যাট২০ টুইটার চ্যালেঞ্জে মজেছেন শোয়েব আখতার থেকে আলি জাফর

মিঅ্যাট২০ টুইটার চ্যালেঞ্জে মজেছেন শোয়েব আখতার থেকে আলি জাফর

নোভেল করোনা ভাইরাস মহামারি রূপে বিশ্বের সকলকে আতঙ্কে রেখেছে। সংক্রমণ রোধ করতে তাই লকডাউনের ঘেরাটোপে সকলে। এরকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াই একমাত্র ত্রাতা হয়ে দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের ট্রেন্ড উদ্ভব হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং তা অনুসরণ করতে বলা হচ্ছে নেটিজেনদের।

নতুন নতুন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায়

নতুন নতুন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায়

কখনও ডালগোনা কফি তো আবার কখনও সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে নিজের বিষয়ে একটি শব্দে জানতে চাওয়া আবার কখনও বা কোয়ারান্টাইন সময় কিভাবে কাটাচ্ছে সকলে। সাধারণ নেটিজেনরা তো বটেই এই হাওয়ায় গা ভাসিয়েছেন সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও। সম্প্রতি নতুন এক ট্রেন্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আপনি ২০ বছর বয়সে কেমন দেখতে ছিলেন তা জানতে চাওয়া হয়েছে।

২০ বছর বয়সে কেমন ছিলেন আপনি

২০ বছর বয়সে কেমন ছিলেন আপনি

এই ট্রেন্ড আসার পরই বলিউড অভিনেতা-অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে তাবড় তাবড় ব্যক্তিত্বরাও তাঁদের তরুণ বয়সের ছবি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। এই ট্রেন্ড প্রথম শুরু হয় ২০২নাট নামে টুইটারে এক ব্যবহারকারীর মাধ্যমে, যিনি টুইট করেছিলেন ‘সকলকে ২০-তে কেমন দেখতে ছিল?‌'‌ এরপর থেকেই এই ট্রেন্ড ভাইরাল হয়।

অভিনেতা থেকে ক্রিকেটার–রাজনীতিবিদ ট্রেন্ড ফলো করছেন

অভিনেতা থেকে ক্রিকেটার–রাজনীতিবিদ ট্রেন্ড ফলো করছেন

পাক ক্রিকেটার শোয়েব আখতার থেকে শুরু করে রাজনীতিবিদ কুলজিত সিং চাহাল, অভিনেতা অনুপম খের, পাক সাংবাদিক হুসেন হাক্কানি, আএএস অফিসার ডঃ সুমিতা মিশ্র, আলি জাফর, রণদীপ হুডা সহ অনেকেই তাঁদের ২০ বছর বয়সের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াকে তাজ্জব করেছে। তবে লেখক চেতন ভগত জানিয়েছেন যে ওই সময় তাঁর কোনও ক্যামেরা ছিল না, তাই ২০ বছর বয়সে তিনি কোনও ছবি তুলতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+