নুসরতের 'অসুর'-এর প্রতি মমতার শুভেচ্ছা! মুখ খুললেন বসিরহাটের সাংসদ

২০১৯ সাল তাঁর কাছে অত্যন্ত ঘটনাবহুল ছিল। প্রথমবার রাজনীতিতে পা রেখেই কার্যত তিনি ছক্কা হাঁকিয়েছেন ২০১৯ সালে। টলিউডের প্রথম সারির অভিনেত্রী থেকে তিনি বসিরহাটের সাংসদ হয়েছেন গত বছরেই। তারপর 'সিঙ্গল' স্ট্যাটাস ছেড়ে ফেলে গত বছরেই বয়ফ্রেন্ড নিখিল জৈনকে বিয়ে করেন তিনি। আর এবার ২০২০ সালের শুরুতেই মুক্তি পেল নুসরতের ছবি 'অসুর।'

নুসরতের অসুর-এর প্রতি মমতার শুভেচ্ছা! মুখ খুললেন বসিরহাটের সাংসদ

২০২০ সালটা 'অসুর ' দিয়ে শুরু করলেন বঙ্গসুন্দরী নুসরত জাহান। জিৎ ও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে বসিরহাটের সাংসদ এই ছবিতে অভিনয় করেছেন। প্রসঙ্গত, রাজনীতির লম্বা ইনিংসের মাঝেই ফের একবার টলিপাড়ায় নুসরত এই ছবির মধ্য দিয়ে পা রেখেছেন। আর দলের সাংসদের ছবি মুক্তি পেতেই তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এক প্রথম সারির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান অভিনেত্রী ।

ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প বলা হয়েছে। আর সেই তিনদিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, জিৎ ও নুসরত। দুই নায়কের সঙ্গে ছবিতে অভিনয়ের আগে বহুবার ওয়ার্কশপে সময় দিয়েছেন বলে জানান নুসরত। আপাতত, রাজনীতির ফাঁকে ছবির প্রচারে ব্যস্ত নুসরত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+