অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ মালয়ালম অভিনেতা এবং প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ মালয়ালম অভিনেতা এবং প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে

একদিকে যেখানে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ নিয়ে চায়ের কাপে উঠেছে তুফান, অন্যদিকে সেখানেই এবার সেই অভিযোগ উঠল দক্ষিণ ভারতের নামকরা অভিনেতা তথা প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে। মালয়ালম সিনেমার অভিনেতা এবং প্রযোজক বিজয় বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক অভিনেত্রী। সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে শারীরিক সুযোগ নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা তথা প্রযোজকের বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে কোচি থানায় মামলা নথিভূক্ত করেছে পুলিশ।

ফিল্মের বিনিময়ে ধর্ষণ!

ফিল্মের বিনিময়ে ধর্ষণ!

মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় বাবুর আলাদাই গুরুত্ব রয়েছে। প্রযোজক, অভিনেতা তথা ব্যবসায়ী বিজয় বাবু এবার পড়লেন মহা বিপাকে। এরই মধ্যে অভিনেতার বিরুদ্ধে কোচি থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। কোঝিকোড়ে বসবাসকারী অভিযোগকারী মহিলা বিজয় বাবুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। সিনেমায় কাজ পাওয়ার বিনিময়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই নারী। এই খবর সামনে আসার পরই তোলপাড় শুরু হয়েছে দক্ষিণ ভারতীয় ফিল্ম মিডিয়ায়।

 বিপাকে বিজয়

বিপাকে বিজয়

অভিযোগকারী অভিনেত্রীর মতে, বিজয় বাবু নাকি তাঁকে সিনেমায় কাজ দেওয়ার বিনিময়ে এরনাকুলামে নিয়ে গিয়ে বেশ কয়েকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপরে গত ২২ এপ্রিল বিজয় বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযোগের চারদিন পেরিয়ে গেলেও নাকি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। বিজয় বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অবশ্য পুলিশের পক্ষ থেকে এখনও এই মামলার বিস্তারিত জানা যায়নি।

মালয়ালম ইন্ডাস্ট্রিতে তোলপাড়

মালয়ালম ইন্ডাস্ট্রিতে তোলপাড়

বিজয় বাবুর বিরুদ্ধে অভিনেত্রীর ধর্ষণের এই অভিযোগের পর থেকেই মালয়ালম ইন্ডাস্ট্রিতে রীতিমত তোলপাড় শুরু হয়েছে।

কোচির এক নির্জন ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীকে ধর্ষণ করার অভিযোগও উঠেছে বিজয় বাবুর উপর। প্রসঙ্গত, দক্ষিণ ভারতের, মূলত কেরালার বিখ্যাত প্রযোজক এবং অভিনেতা হলেন এই বিজয় বাবু। অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ফ্রাইডে ফিল্ম হাউস নামে তার একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। এই প্রোডাকশন হাউস থেকে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। আর তারই মধ্যে 'মি টু' জটিলতায় নাম জড়াল বিজয়ের।

 বিজয় বাবুর পাল্টা অভিযোগ

বিজয় বাবুর পাল্টা অভিযোগ

অবশ্য এত সব ঘটনার পর নিজের নির্দোষ হওয়ার সাফাই দিয়েছেন বিজয় বাবু। নিজের স্যোশাল মিডিয়া সাইটে এসে লাইভ করে পাল্টা অভিযোগ জানিয়েছেন তিনি। বিজয় জানিয়েছেন উল্টে তিনি নিজেই হেনস্তার শিকার। এমনকি নিজেকে নির্দোশ বলে দাবি করেছেন তিনি। উলটে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজয় বাবু। অভিযোগকারী মহিলাকে তিনি নিজের সিনেমায় কাজের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন। এবং পাল্টা অভিযোগ করে বলেছেন মিথ্যে কথা বলে তাঁর সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+