Maha Ashtami 2023: শারদীয়ার শুভক্ষণে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-ঋধিমা
জন্মের এক মাস হয়ে গিয়েছে তারপরে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন গৌরভ ঋধিমা। ছেলের নাম রেখেছেন ধীর। গত ১৬ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন ঋধিমা। সোশ্যাল মিডিয়ায় সেকথা প্রকাশ করলেও ছেলের ছবি ককনো প্রকাশ করেননি তিনি।
শারদীয়ার শুভক্ষণে ছেলের ছবি প্রকাশ্যে আসনেল টলিপাড়ার তারকা দম্পতি । ছেলে ধীরকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেন গৌরব এবং ঋধিমা, ঋধিমার পরণে ছিল সাদা চুড়িদার আর লাল ওড়না। আর গৌরব পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। ঋছিমার কোলে ছোট্ট ধীর। যদিো তাদের সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। কেবল ঝলক দিয়েছেন মাত্র।

ছোট্ট ধীরের পরনে চিল লাল রঙের চেক চেক পোশাক। মায়ের বুকে মুখ গুঁজে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল সে। তিন জনের ছবি শেয়ার করে অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিয়ে রীতিমতো হই হই পড়ে গিয়েছে। সকলেই দীরের মুখ দেখতে চেয়েছেন।
ধীরের জন্মের আগে ঘটা করে সাধের অনুষ্ঠান করা হয়েছিল। ঋধিমার যেহেতু মা নেই তাই শ্বশুর-শাশুড়িই ঘটা করে সাধের অনু,্ঠান করেছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। নেটিজেনরা ঋধিমার সাধের অনুষ্ঠান দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়েছিলেন। ঋধিমা এখন ছেলেকে নিয়ে ব্যাস্ত থাকলেও গৌরব কিন্তু একের পর এক ছবিতে অবিনয় করে চলেছেন।












Click it and Unblock the Notifications