সরকারি আমলা নিয়াজ খান কেন নিজের নাম পাল্টে নিতে চাইছেন! সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই
মধ্যপ্রদেশের এই সরকারি আমলা নিয়াজ খান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট -এ জানিয়েছেন পারিপার্শ্বিক যা পরিস্থিতি তাতে তিনি নিডের নাম পাল্টে ফেলাকেই উপযুক্ত বলে মনে করছেন।
সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সরকারি আমলা নিয়াজ খানকে নিয়ে। মধ্যপ্রদেশের এই সরকারি আমলা নিয়াজ খান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট -এ জানিয়েছেন পারিপার্শ্বিক যা পরিস্থিতি তাতে তিনি নিজের নাম পাল্টে ফেলাকেই উপযুক্ত বলে মনে করছেন। ধর্মীয় বিভেদের বিভিন্ন ঘটনায় যেভাবে ক্রমেই হিংসা বেড়ে চলেছে তাতে নিরাপত্তার খাতিরে তিনি এমন সিদ্ধান্ত নিতে চাইছেন বলে জানান নিয়াজ।

The new name will save me from the violent crowd. If I have no topi, no kurta and no beard I can get away easily by telling my fake name to the crowd. However, if my brother is wearing traditional clothes and has beard he is in most dangerous situation.
— Niyaz Khan (@saifasa) July 6, 2019
Bollywood actors of my community should also start finding a new name to protect their movies. Now even the top stars movies have started to flop. They should understand the meaning
— Niyaz Khan (@saifasa) July 6, 2019
সোশ্যাল মিডিয়ায় নিয়াজের দাবি, বলিউড অভিনেতারা যাঁরা তাঁর ধর্মের প্রতিনিধি , তাঁরাও যেন নিজেদের নাম পাল্টে নেন। প্রসঙ্গত, নিয়াজের একের পর এক টুইট দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়তে শুরু কর দিয়েছে।












Click it and Unblock the Notifications