ছোট্ট সান্তার সাজে দুষ্টু-মিষ্টি 'রাজ'পুত্র মন ভোলাল নেটিজেনদের
ছোট্ট সান্তার সাজে দুষ্টু-মিষ্টি 'রাজ'পুত্র মন ভোলাল নেটিজেনদের
জন্ম থেকেই লাইম লাইটে থাকে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর পুত্র ইয়ুভান। বলিউডের তাবড় স্টার কিডদের মতই ফ্যান মহলে যথেষ্ট পপুলার সে। ছবি হোক বা ভিডিও, মুহূর্তে ভাইরাল হয়েযায়
ইউভানের যে কোনও গতিবিধি। আর এখন চলছে বড়দিন ও নতুন বছরের উতসব। তাই ফেস্টিভ সিজন সেলিব্রেট করতে কোনও অংশে পিছিয়ে নেই রাজ-পুত্র।

সান্তার সাজে রাজ-পুত্র
এমনিতেই বিভিন্ন সময়ে নানা রকম পোশাক পরে এতটুকু বয়সেই সবাইকে তাক লাগায় ইউভান। আর তার উপর এখন তো পুরদস্তুর ফেস্টিভ মেজাজে গোটা দুনিয়া। তাই সবার সঙ্গে পাল্লা দিতে সেই বা পিছিয়ে থাকবে কেন? হাজার হোক রাজ-পুত্র বলে কথা! তাই ক্রিসমাসের দিন রীতিমত স্যান্টাক্লজের পোশাক পরে ময়দানে নামল ইউভান।

শুভশ্রীর পোস্ট
ক্রিসমাস উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম থেকে ছেলের ছবি পোস্ট করেছেন শুভশ্রী। আর সেখানে দেখা যাচ্ছে আলো, তারা সহ একাধিক জিনিস দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে ক্রিসমাস ট্রি। আর তার সামনে বসে আছে ছোট্ট ইউভান। স্যান্টাক্লজের মত চেরি লাল বেসের উপর বিভিন্ন কার্টুন প্রিন্টেড পোশাক আর লাল মোজায় পুরো খুদে স্যান্টা লাগছে ইউভানকে। হাতে ধরা রয়েছে জেলি ক্যান্ডির স্টিক। আর রয়েছে সাদা র্যাপারে মোড়া গিফট।

শুভশ্রীর বার্তা
শুভশ্রী তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইউভানের কয়েকটি ছবি পোস্ট করেছেন। মাকেও জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজও দিয়েছে ইউভান। আর ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, 'আমার স্যান্টা ইউভান, সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। স্বভাবতই বোঝা যাচ্ছে নিজের পুত্রের এই সুন্দর সাজ দেখে শুভশ্রী নিজেও কতটা আনন্দ পেয়েছেন। আর স্যোশাল মিডিয়াতে এই ছবি পোস্ট করার পর তা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।

ইউভানের গিফট
তবে শুধু সেজেই নয়, বরং গিফট দেওয়ার ক্ষেত্রেও ইতিমধ্যে স্যান্টার মতই কাজ করেছে ইউভান। নুসরত ও যশের পুত্র খুদে ঈশানকে বড়দিন উপলক্ষে উপহার পাঠালো রাজ-পুত্র ইউভান। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী সবসময় নুসরতের পাশে থেকে নুসরতকে সমর্থন করে গেছেন। তাই তাঁদের সন্তানের প্রথম বড়দিনে রাজ শুভশ্রীর অবদান থাকবে না তা আবার হয় নাকি? তাই ইউভান বড়দিন উপলক্ষে তার খুদে বন্ধু ঈশানের জন্য পাঠালো ঝুলি ভর্তি উপহার। ঈশানের পক্ষ থেকে নুসরত লিখেছেন, "থ্যাঙ্ক ইউ ইউভান ভাইয়া।"
প্রসঙ্গত, চলতি বছরেই ১ বছর পূর্ণ করেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর পুত্র ইয়ুভান। কছুদিন আগেই মাল দ্বীপ ঘুরে এসেছে সে। আর ইউভানের কান্ড কারখানা দেখতে বেশ পছন্দ করেন সবাই। তাই তার জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি বা ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোড করলে তা খুবই জনপ্রিয় হয়। এবার বড়দিনের পোশাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ-শুভশ্রী পুত্র।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications