দেখে নিন সঙ্গীতশিল্পী কেকের সেরা গানের তালিকা

দেখে নিন সঙ্গীতশিল্পী কেকের সেরা গানের তালিকা

মঙ্গলবার কলকাতায় প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী কেকে কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। নজরুলমঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন তিনি। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব।

কেকের প্রথম অ্যালবাম পাল রিলিজ হয়েছিল ১৯৯৯ সালে। সেই সময় তাঁর প্রাণময় কণ্ঠ সকল মানুষের মনে খুশী এনেদিয়েছিল। তারপর থেকে তিনি অনেক সুন্দর সুন্দর গান শ্রোতাদের উপহার দিয়েছেন। আঁখোঁ মে তেরি থেকে লবো কো বলিউডের অনেক গানে তিনি মুগ্ধ করেছিলেন সকলকে। ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল গানটি সকলের মনে লেখা থাকবে। খুব জনপ্রিয় গান এটি। দেখে নিন তাঁর কিছু সেরা গানের তালিকা।

হম রহে ইয়া না রহে কাল

১৯৯৯ সালে যখন তিনি পাল অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করেছিলেন তখন এই হম রহে ইয়া না রহে কাল গানটি গেয়েছিলেন। সেইসময় গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

তড়প তড়প

হাম দিল দে চুকে সানাম সিনেমায় তড়প তড়প গান গেয়ে তিনি সকলের মন জয় করেছিলেন। এই গানটির জন্য তিনি অনেক খ্যাতিও অর্জন করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন সলমন খান, অজয় দেবগণ, ঐশ্বর্য রাই বচ্চন। পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা বনশালী।

লবো কো

২০০৭ সালে বলিউড মুভি ভুল ভুলাইয়ায় লবো কো গানটি গেয়েছিলেন কেকে। গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, অমীশা প্যাটেল, শাইনি আহুজা, বিদ্যা বালান।

আঁখো মে তেরি

আঁখো মে তেরি এই গানটি ওম শান্তি ওম সিনেমার গান। এই গানটি গেয়ে বিশিষ্ট গায়ক কেকে সকলের মনজয় করেছিলেন। এখানে অভিনয় করেছিলেন শাহরুখ খানো দিপীকা পাড়ুকোন। সিনেমাটি ২০০৭ সালে রিলিজ হয়েছিল।

দিল কিউ ইয়ে মেরা শোর করে

২০১০ সালে হৃতিক রোশন, বারবারা মরি, কঙ্গনা রানাওয়াত ও কবির বেদী অভিনয় করেছিলেন। এখানে দিল কিউ ইয়ে মেরা শোর করে গানটি গেয়েছিলেন কেকে। যা আজও সকলের মনে দাগ কেটে যায়।

ও মেরি জান

ইমরান হাশমি, সোনালি চোহানের সিনেমা জান্নাতের ও মেরি জান গান গেয়ে সকলের বিশেষ নজর কেড়েছিলেন কেকে।

তুহি মেরি সব হ্যায়

কঙ্কনা রাওয়াত ও ইমরান হাশমিরের সিনেমা গ্যাংস্টারের বিখ্যাত গান তুহি মেরি সব হ্যায় গানটি গেয়েছিলেন তিনি। যা সকলের মন ছুয়ে যায়।

দিল ইবাদত

ইমরান হাশমি, সোহা আলি খানের বিখ্যাত সিনেমা তুম মিলে সিনেমার দিল ইবাদত গানটি সকলকে মুগ্ধ করেছিল।

বিতে লমহে

ইমরান হাশমির অভিনীত দ্য ট্রেন সিনেমায় বিতে লমহে গানটি গেয়ে সকলকে খুশী করেছিলেন কেকে।

খুদা জানে

বাচনা হ্যায় হাসিনো সিনেমায় খুদা জানে গান গানটি গেয়েছিলেন কেকে। সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+