পুনিত রাজকুমারের মতোই ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকাদেরও অকাল প্রয়াণ হয়েছে
ফিল্ম ইন্ডাস্ট্রির এই তারকাদেরও অকাল প্রয়াণ হয়েছে
শুক্রবার কন্নড় সুপারস্টার পুনিত রাজকুমারের আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক গোটা দেশের চলচ্চিত্র জগত। মাত্র ৪৬ বছর বয়সে পুনিত হৃদরোগে আক্রান্ত হন, সেই সময় তিনি শরীরচর্চা করছিলেন। তবে শুধু পুনিত নয়, এর আগেও আমরা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির এমন অনেক প্রতিভাময় ব্যক্তিত্বদের হারিয়েছি যা সত্যিই দুর্ভাগ্যজনক ও হতচকিত করে দেওয়ার মতো ঘটনা। আসুন জেনে নেওয়া যাক সেইসব অভিনেতাদের কথা যাঁরা খুব অল্প বয়সেই মারা গিয়েছেন।

সুশান্ত সিং রাজপুত
গত বছর ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রাতে বলিউডের অত্যন্ত প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক ঋত্যুর ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছিল। নিজের ফ্ল্যাট থেকেই সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো দেশ শোকস্তব্ধ হয়ে গিয়েছিল। তবে সুশান্ত সিংয়ের মৃত্যু মানসিক স্বাস্থ্য নিয়ে আরও গুরুত্ব দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছে।

ইরফান খান
শুধু ভারতেই নয়, তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও, বলিউডের সেই অসাধারণ অভিনেতা ইরফান খান মারা যান ২০২০ সালের ২৯ এপ্রিল। ৫৩ বছরের অভিনেতার মৃত্যুর খবর শোনার পর গোটা দেশ স্তব্ধ হয়ে যায় শোকে। কিংবদন্তী এই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা। ২০১৮ সাল থেকে ইরফান খান বিরল কষান্সার রোগে আক্রান্ত ছিলেন এবং ২০২০ সালে কলোন সংক্রমণে মারা যান।

সিদ্ধার্থ শুক্লা
এ বছরের সবচেয়ে হতচকিত করে দেওয়া মৃত্যুর খবর হল সিদ্ধার্থ শুক্লার। জনপ্রিয় টেলি তারকা সিদ্ধার্থ শুক্লা এ বছরের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সিদ্ধার্থ বিগ বস ১৩-এর বিজয়ী ছিলেন এবং তিনি বালিকা বধূ সিরিয়ালের জন্য যথেষ্ট পরিচিতি পেয়েছিলেন। মাত্র ৪০ বছর বয়সে মারা যান সিদ্ধার্থ।

চিরঞ্জীবি সারজা
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার চিরঞ্জীবি সারজা গত বছরের ৭ জুন মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। কন্নড় অভিনেতার এই মৃত্যু খুবই হতচকিত করার মতো খবর ছিল। মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান। এই তারকার মৃত্যুতে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শোকবার্তা পাঠানো হয়।

রাজ কৌশল
অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি একজন খ্যাতনামা পরিচালকও বটে। মাত্র ৫০ বছর বয়সে মারা যান তিনি।

অমিত মিস্ত্রি
বহুমুখী অভিনয়ের জন্য পরিচিত, অমিত মিস্ত্রি ২৩ এপ্রিল, ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রিপোর্ট অনুসারে, অভিনেতার বুকে ব্যথা ওঠে এবং পরে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। অমিত মিস্ত্রি মারা যাওয়ার সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৭।












Click it and Unblock the Notifications