(ছবি) গোয়ায় নতুন ছবির শ্যুটিংয়ে এক ফ্রেমে শাহরুখ-আলিয়া
গৌরী শিন্ডের পরিচালনায় নতুন ছবির শ্যুটিং শুরু করলেন শাহরুখ খান ও আলিয়া ভাট। গত ১৬ ফেব্রুয়ারি গোয়ায় শ্যুটিংয়ে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আর সেই ছবি চলে এসেছে আমাদের হাতে। [ফ্যানের শ্যুটিংয়ে নেচে-কুঁদে মাত কিং খানের]
শ্যুটিংয়ে কে কোন চরিত্রে অভিনয় করছেন সেটা এখনও স্পষ্ট করা হয়নি। শাহরুখকে একটু মাঝবয়সী একজনের চরিত্রে দেখা গিয়েছে। তুলনায় আলিয়া একেবারেই কমবয়সী একজন গোয়ানিজ যুবতীর চরিত্রে অভিনয় করছেন। [সিনেমায় অভিনয়ের জন্য তৈরি শ্রীদেবী কন্যা জাহ্নবী!]

টিনসেল টাউনে গুঞ্জন, ছবির নাম সম্ভবত 'ওয়াক অ্যান্ড টক'। তবে সরকারিভাবে কেউ ছবির নাম সম্পর্কে কোনও কথা খোলসা করেননি। ছবির বেশিরভাগ শ্যুটিং গোয়া ও মুম্বইয়েই করা হবে। [সরবজিতের চরিত্রে রণদীপ হুডা তাক লাগিয়ে দিলেন সকলকে]
আগে শোনা গিয়েছে, আলিয়া ভাট এই সিনেমায় তিনজন নবাগত অভিনেতার সঙ্গে রোমান্স করবেন। আর বলিউডের অন্য ছবির থেকে একেবারেই অন্যরকম হতে চলেছে ছবিটি। তবে ঠিক কী হবে গল্প তা আপাতত পরিচালক ছাড়া কারও জানা নেই। নিচের স্লাইডে দেখে নিন, শাহরুখ ও আলিয়ার শ্যুটিংয়ের ছবি। ['সুপার হট' লিসা হেডেনের বিকিনি অবতার]




















Click it and Unblock the Notifications