সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদাবানিরা 'শেরশাহ' ছবির জন্য কত কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন জানেন?
সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদাবানিরা 'শেরশাহ' ছবির জন্য কত কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন জানেন?
বলিউডে ২০২১ সালে অন্যতম ব্লকবাস্টার ছবি 'শেরশাহ' । ইতিমদধ্য়েই ১৫ অগাস্টের আবহে রিলিজ হওয়া এই ফিল্ম দেশের একটা বড় অংশের মানুষের কাছে রীতিমতো আকর্ষণীয় হয়েছে। করোনা আবহে ওটিটি রিলিজ হওয়া ছবিটিতে কার্যত ফের একবার সাফল্য লুটে নিয়েছে অ্যামাজন প্রাইম। এদিকে, এমন চরম সাফল্যপ পাওয়া ছবির বাজেট থেকে তারকাদের পারিশ্রমিক নিয়ে কোন কোন খবর উঠছে দেখা যাক।

শেরশাহ ছবির বাজেট
মূলত, বলিউডে চরম সফল ছবি 'শেরশাহ' এর বাজেট ছিল ৫০ কোটি টাকার ওপর । করোনা আবহে তৈরি হওয়া এই ছবির শ্যুটিং থেকে অভিনেতা বাছাইয়ের পর্ব যদিও কয়েক বছর আগেই শুরু হয়। কার্গিল যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবির কাহিনি। কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার তরফে ক্যাপ্টেন বিক্রম বত্রার অসম সাহসিকতা ও তাঁর শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের উদ্যমকে কার্যত পরতে পরতে তুলে ধরেছে এই ছবিটি। ছবিতে বিক্রম বত্রার ভূমিকায় ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ।

সিদ্ধার্থ-কিয়ারাদের সাফল্য
বিষ্ণুবর্ধনের পরিচালনায় তৈরি এই ফিল্মের প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ছবিতে সহ প্রযোজনায় রয়েছে কাশ এন্টারটেইমেন্ট। গত ১২ অগাস্ট ২০২১ সালে ছবিটি প্রথমবার অ্যামাজন প্রাইম ভিডিওর পর্দায় আসে। উল্লেখ্য়, গত এক বছরে অ্যামাজনে বলিউডের যে ছবিগুলি এসেছে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে,তার মধ্যে আলাদা করে নজর কেড়েছে সিদ্ধার্থ মালহোত্রার 'শেরশাহ'।

সিদ্ধার্থ ও কিয়ারার পারিশ্রমিক কত কোটি?
প্রসঙ্গত, কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে প্রেম কাহিনির যে গুঞ্জন শোনা যায়, তা এই 'শেরশাহ' ফিল্মের হাত ধরেই এসেছে। এখনও পর্যন্ত যা খবর তাতে বলিউডের অন্যতম খাস কাপল হলেন কিয়ারা ও সিদ্ধার্থ। এই ছবিতে অভিনয়ের জন্য সিদ্ধার্থ মালহোত্রা পারিশ্রমিক নিয়েছেন ৭ কোটি টাকা। বিক্রম বত্রার বান্ধবী ডিম্পল চিমার ভূমিকায় অভিনয়ের জন্য কিয়ারা পারিশ্রমিক পেয়েছেন ৪ কোটি টাকা। ছবিতে পবন চোপড়া অভিনয় করেন বিক্রম বত্রার বাবার ভূমিকায়। পবন এই চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছেন ৫০ লাখ টাকা।

বাকি কোন তারকা কত কোটি টাকা পারিশ্রমিক পান?
লেফ্টনেন্ট সঞ্জীব জামওয়ালের ভূমিকায় অভিনয় করেন শিব পণ্ডিত। এই তারকা ছবিতে অভিনয়ের জন্যে রোজগার করেছেন ৪৫ লাখ টাকা। নিকিতিন ধীর অভিনয় করেছেন মেজর অজয় সিং জাসোটিতয়ার ভূমিকায়। যিনি ছবিতে জস্সি নামে খ্যাত ছিলেন । ছবি থেকে তাঁর রোজগার ৩৫ লাখ টাকা। ছবিতে অনিল চরঞ্জিত ছিলেন নাইব সুবেদার বনশীলাল। এই ভূমিকায় অভিনয়ের জন্য অনিল পারিশ্রমিক হিসাবে পান ২৫ লাখ টাকা। ছবিতে শতফ ফিগারও রয়েছেন অভিনয়ে। তাঁর পারিশ্রমিক ২০ লাখ টাকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications