Bollywood: অস্কারে 'লাপতা লেডিস', কী বললেন রবি কিষণ?
ফের বলিউডের সিনেমা এন্ট্রি নিল অস্কারে। এবারে কিরণ রাওয়ের ছবি 'লাপতা লেডিস' অস্কার এন্ট্রি নিয়েছে। ছবির প্রতিটি চরিত্র এতো সুন্দর করে চরিত্রায়ণ করা হয়েছিল যে দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
ভারতীয় দর্শকদের কাছে বিপুল প্রশংসা পাওয়ার পর এবার আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিল 'লাপতা লেডিস'। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা রবি কিষণ। মূলত ভোজপুরী সিনেমার স্টার হলেও বলিউডেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এই লা পাতা লেডিস ছবিতেও একেবারে ভারতের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা দিয়েছে তাঁকে।

প্রথম থেকে রাগি-বদমেজাজি পুলিশ অফিসার বলে মনে হলেও শেষ সকলকে চমকে দিয়েছিল তাঁর চরিত্র। শেষের দিকে রবি কিষণের চরিত্র এমন একটা দিকে মোড় নেয় যে দর্শকের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি।
ইন্ডিয়া টু-ডে-কে দেওয়া সাক্ষাৎকারে রবি কিষণ জানিয়েছেন, আসল ভারতের প্রতিচ্ছবি রয়েছে 'লাপতা লেডিস' ছবিটিতে। তিনি দাবি করেছেন 'লাপতা লেডিস'ই পুরস্কার জিতবে। 'লাপতা লেডিস' অস্কার নমিনেশন পাওয়া তিনি ভীষণ খুশি বলেও জানিয়েছেন অভিনেতা। সেই সঙ্গে তিনি বলেছেন সকাল থেকে তিনি ফোন পেয়ে যাচ্ছেন একের পর এক।
মোট ২৮টি ছবির তালিকা পাঠানো হয়েছিল অস্কার মনোনয়নের জন্য। তার মধ্যে কিরণ রাওয়ের ছবি 'লাপতা লেডিস'ই মনোনয়ন পেয়েছে। ছবির প্রধান চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁরা সকলেই অনামী। কোনও নামি-দামি অভিনেতাকে নিয়ে ছবিটি করেননি কিরণ রাও। ছবির শ্যুটিং হয়েছে এমন একটি জায়গায় সেটিও একেবারেই সাধারণ একটা লোকেশন।
লাপতা লেডিসের শ্যাম মনোহর নামে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রবি কিষণ। তিনি বলেছেন সেই পুলিশ অফিসারের চরিত্রে প্রথমে আমির খান অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু কিরণজি তাঁকে সেই অফারটি দেন। সেকারণে তিনি আমির খান এবং কিরণ রাও দুজনের কাছেই কৃতজ্ঞ এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য। তিনি বলেছেন পুরোটাই কিরণজি এবং তাঁর রাইটারদের ক্রেডিট।
ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানিতে গিয়ে রবি কিষণ বলেছেন। প্রচণ্ড গরমের মধ্যে শ্যুটিং হয়েছিল। সেসময় মাঝে মধ্যেই শ্যুটিংয়ের সেট থেকে তাঁকে সংসদে যেতে হত। একজন রাজনীতিকের সঙ্গে কীভাবে কাজ করবেন তা নিয়ে যথেষ্ট উদ্বেগে ছিলেন কিরণজি। কারণ তিনি ভেবেছিলেন যে একজন রাজনৈতিক নেতা যিনি সাংসদ তাঁর প্রচুর বাহানা থাকবে। তবে তিনি যেটা আশঙ্কা করেছিলেন সেটা কোনও কিছুই হয়নি। একেবারে অনায়াসে হয়েছে শ্যুটিং।












Click it and Unblock the Notifications