'বিসর্জন'-এর পর এবার 'বিজয়া'-র পালা! কৌশিকের পরবর্তী ছবিতে কোন তারকারা থাকছেন জানেন

'বিসর্জন'-এর পর এবার 'বিজয়া'র পালা শুরু। কৌশিক গঙ্গোপাধ্যায়ের জাতীয় পুরস্কাপ্রাপ্ত ছবি 'বিসর্জন'-এর সাফল্যের পর এবার আসতে চলেছে 'বিজয়া' ছবিটি। বিসর্জন-এর সিক্যুয়ালই 'বিজয়া'।

'বিসর্জন'-এর পর এবার 'বিজয়া'র পালা শুরু। কৌশিক গঙ্গোপাধ্যায়ের জাতীয় পুরস্কাপ্রাপ্ত ছবি 'বিসর্জন'-এর সাফল্যের পর এবার আসতে চলেছে 'বিজয়া' ছবিটি। বিসর্জন-এর সিক্যুয়ালই 'বিজয়া'। শুরু হয়ে গেল ছবির শ্যুটিং-এর তোড়জোড়। ছবির সিক্যুয়ালেও থাকছে আবির-জয়া জুটি। সঙ্গে থাকছেন 'বিসর্জন' ছবির বহু কলাকুশলীরা। এদিন, শ্যুটির শুরুর আগে মুহুরতে ফিল্মের মঙ্গলকামনায় নির্মাতারা আয়োজন করেন পুজোর।

বিসর্জন-এর পর এবার বিজয়া-র পালা! কৌশিকের পরবর্তী ছবিতে কোন তারকারা থাকছেন জানেন

বিজয়া ছবিটিতেও রয়েছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি এই ছবিতেও গণেশ মণ্ডলের ভূমিকায় থাকছেন। আবির রয়েছেন নাসিরের ভূমিকায়, পদ্মার ভূমিকায় অভিনয় করবেন জয়া আহসানই। ছবির মুহুরতে এদিন হাজির ছিল ফিল্মের স্টারকাস্ট। ছবিতে রয়েছে ঋতব্রতও। মহুরতের কিছু মুহুর্তের ছবি এদিন প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই নির্মাতারা জানিয়ে দিয়েছেন এই ছবিতেও প্রয়াত সঙ্গীতজ্ঞ কালিকাপ্রসাদ ভট্টাচর্যের পরিচালিত গান থাকবে। এর আগের ছবি 'বিসর্জন' -এও ছিল তাঁর গান। তবে বিজয়া-তে সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের কিছু সুরও ব্যবহার হবে বলে খবর।

উল্লেখ্য, মা দুর্গার বিসর্জনের পরই আসে বিজয়ার পালা। আর 'বিসর্জন' ছবির পরবর্তী অংশ হিসাবে 'বিজয়া'-র নাম যেন একেবারে উপযুক্ত। ছবির নির্মাতারা জানিয়েছেন যে সমস্ত প্রশ্নের উত্তর 'বিসর্জন' রেখে গিয়েছিল। তার উত্তর দিতে চলেছে 'বিজয়া'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+