Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্যাটরিনা কি বিয়ের সাজে রাখছেন এই বিশেষ লহেঙ্গা! বলিউড সুন্দরীদের বিবাহ সজ্জার রূপ-কথা একনজরে

ক্যাটরিনা কি বিয়ের সাজে রাখছেন এই বিশেষ লহেঙ্গা! বলিউড সুন্দরীদের বিয়ের সাজের রূপ-কথা একনজরে

বহুদিন বাদে বলিউডে সানাইয়ের সুর! গুঞ্জনের দিকে যদি নজর দেওয়া যায়,তাহলে দেখা যাবে যে, ডিসেম্বরে বলিউডে কার্যত জোড়া সানাই বাজতে চলেছে। একদিকে শোনা যাচ্ছে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের বিয়ের খবর যেমন হাওয়ায় ভাসছে, তেমনই আবার শোনা যাচ্ছে যে ভিকি কৌশলকে বিয়ে করতে চলেছেন রণবীর কাপুরেরই প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এদিকে ডিসেম্বরে ক্যাটের বিয়েতে তাঁর সাজ নিয়ে বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছে গোটা বলিউড জুড়ে। ক্যাটের বিয়ের পাশাপাশি দেখে নেওয়া যাক বিয়ের লহেঙ্গার বিষয়ে কোন অভিনেত্রী কীভাবে নিজেকে সাজিয়েছেন।

ক্যাটের বিয়ে!

ক্যাটের বিয়ে!

সমস্ত গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বহুদিন ধরেই ভিকি কৌশল ও ক্যাটের মধ্যে গোপন প্রেমের খবর শোনা যায়। কয়েক মাস আগে, ভিকি কৌশল ক্যাটরিনার বাড়িতে যাওয়ার পরই ক্যাটেল লহেঙ্গা পরিহিতা এক সুন্দর ছবি প্রকাশ্যে তুলে ইন্সটাগ্রামে একজন শুভেচ্ছা জানান। সেখানে তিনি লিখেছিলেন যে খুব শিগগিরিই এই রূপে দেখতে চাই। তারপরই গুঞ্জন চরমে ওঠে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে যে , ক্যাটরিনা নাকি সব্যসাচীর ডিজাইনার লহেঙ্গাই বিয়ের জন্য পরতে চলেছেন। দেখে নেওয়া যাক বলিউডে আর কোন তারকা সব্যসাচীর ডিজাইন করা বিশেষ লহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসেন।

অনুষ্কা

অনুষ্কা

হালকা গোলাপী রঙের লহেঙ্গায় বিয়ের দিন অপরূপা হয়ে ওঠেন অনুষ্কা শর্মা। সেই লহেঙ্গা ডিজাইন করেছিলেন বলিউডের তামাম ডিজাইনার সব্যসাচী। তাঁর নক্সার এই কাজ অনেকেরই মন মজিয়ে দেয়।

বিপাশা

বিপাশা

বিয়ের দিন লাল বেনারসির বদলে লাল লহেঙ্গাতে নিজেকে সাজিয়ে নেন বিপাশা। তিনি মাথায় শোলার মুকুটের সঙ্গে লাল লহেঙ্গা পরে নিজেকে সাজিয়ে নেন। ফলে বিয়ের দিন কার্যত মন মুগ্ধকর রূপে বিপাশা নিজেকে তুলে ধরেন।

 সামান্থা

সামান্থা

শুধুমাত্র যে লহেঙ্গাতই এই বাঙালি ফ্যাশন ডিজাইনার সিদ্ধহস্ত তা নয়। সব্যসচীর বারালক্ষ্মী নামের কালেকশনও কার্যত মন মুগ্ধকর। ফলে দক্ষিণী স্টার সামান্থার সঙ্গে যখন নাগা চৈতন্যর বিয়ে হয়, তখন সব্যাসাচীর ডিজাইনার শাড়িতেই তিনি বিয়ের পিঁড়িতে বসেন।

 সোহা আলি খান

সোহা আলি খান

শর্মিলা কন্যা সোহা আলি তাঁর বিয়ের দিন সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সাজেন। হালকা রঙের লহেঙ্গার সঙ্গে গাঢ় রঙের ওড়না নিয়ে কার্যত রূপে মুগ্ধ করে দেন সোহা। এই লহেঙ্গা ছিল সব্যসাচীর 'ওপিয়াম' কালেকশনের লহেঙ্গা।

বিদ্যা বালান

বিদ্যা বালান

দক্ষিণী মেয়ে বিদ্যার সঙ্গে পাঞ্জাবী ছেলে সিদ্ধার্থের বিয়ে হয়। বিয়ের দিনে শাড়িতে নিজেকে সাজিয়ে তোলেন বিদ্যা। তবে বেনারসি শাড়িতে তিনি নিজেকে সাজান। সাধারণত কাঞ্জিভরম শাড়িতেই দক্ষিণী মহিলাদের বিয়ে হয়, তবে বিদ্যার পছন্জ ছিল বেনারসি।

সাগরিকা ঘাটে

সাগরিকা ঘাটে

সব্যসাচীর ডিজাইন করা লহেঙ্গাতে নিজেকে সাাজিয়ে নিতে পছন্দ করেন সাগরিকা ঘাটেও। জাহির খানের স্ত্রী তথা অভিনেত্রী সাগরিকা সাদার ওপর সোনালী রঙের ছোঁয়াচ দেওয়া লহেঙ্গায় নিজেকে সাজিয়ে নেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+