'হায়দর' ছবিতে শাহিদের সহ-অভিনেতা সাকিব 'জঙ্গি'! কাশ্মীরে ঘটে গেল ভয়াবহ পরিণতি

এদিন সকালেই খবর আসে কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে নিকেশ করা হয়েছে ২ লস্কর -এ-তৈবা জঙ্গিকে। টানা ১৮ ঘণ্টার গুলির লড়াইয়ের পর নিকেশ করা হয় জঙ্গিদের। শ্রীনগর সংলগ্ন এক জায়গায় চলতে থাকে গুলির লড়াই।

এদিন সকালেই খবর আসে কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে নিকেশ করা হয়েছে ২ লস্কর -এ-তৈবা জঙ্গিকে। টানা ১৮ ঘণ্টার গুলির লড়াইয়ের পর নিকেশ করা হয় জঙ্গিদের। শ্রীনগর সংলগ্ন এক জায়গায় চলতে থাকে গুলির লড়াই। এই ২ জঙ্গির মধ্যে অন্যতম সাকিব। যার পরিচিতি এক সময় অভিনেতা হিসাবে ছিল। শাহিদ কাপুর অভিনীত 'হায়দর' ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন সাকিব।

হয়দর ছবিতে শাহিদের সহ-অভিনেতা সাকিব জঙ্গি! কাশ্মীরে ঘটে গেল ভয়াবহ পরিণতি

কাশ্মীরের হাজিন বান্দিপোরার নবম শ্রেনির ছাত্র সাকিব বিলাল। গত ৩১ অগাস্ট থেকে সে নিখোঁজ। পরে জানা যায় জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবায় যোগ দান করেছে সাকিব। সাকিবের পরিবার বলছে, যে ছেলেটি ছোট্ট থেকে ইঞ্জিনিয়র হওয়ার স্বপ্ন দেখেছিল , সে কীভাবে নাশকতার রাস্তায় হাঁটতে পারে, তা কিথুতেই তাঁরা বিশ্বাস করতে পারছে না। কোনও কিছুই যে আর বিশ্বাস করতে রাছেন না সাকিবের মা। শোকে মুহ্যমান মায়ের কাছে এখন একটাই খবর সত্যি, যে তাঁর নিখোঁজ ছেলে আর নেই।

স্কুলে ভাল রেজাল্ট করে দশম শ্রেণিতে উঠে সাকিব পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়ছিল। পড়াশোনার সঙ্গে সঙ্গে সে ফুটবলেরও অনুরাগী ছিল। ছোটবেলায় সাকিব বিশাল ভরদ্বাজ পরিচালিত ও শাহিদ অভিনীত 'হায়দর' ছবিটিতেও অভিনয় করেছিল। কিন্তু কীভাবে সমস্ত কিছুর পটপরিবর্তন হয়ে গিয়েছে তা কিছুতেই মেলাতে পারছেনা কাশ্মীরি এই পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+